• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

আগ্রাবাদে ওয়াসার কাজের সময় মাটি ধস, ২ শ্রমিক নিহত

চট্টগ্রাম প্রতিনিধি    ২৩ এপ্রিল ২০২৬, ১১:১৪ এ.এম.
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ বি-ফোর এক্সেস রোড এলাকায় ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পের খনন কাজ চলার সময় মাটি ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন এবং তারা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায় এবং হতাহতদের হাসপাতালে পাঠায়।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম উপপরিচালক মোহাম্মদ জসীম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, খননকাজ চলার সময় চার শ্রমিক মাটির নিচে চাপা পড়েন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে দুইজনকে মৃত ঘোষণা করা হয়।

নিহত দুই শ্রমিক হলেন রাকিব ও তুষার। তুষারের বাড়ি দিনাজপুর জেলায়। আহত শ্রমিকরা হলেন সাগর ও এরশাদ।

চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী জানান, স্যুয়ারেজ প্রকল্পের কাজ চলছিল এবং ওই স্থানে ট্রায়াল পিট করার সময় দুর্ঘটনা ঘটে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে দুর্ঘটনা সংক্রান্ত প্রতিবেদন চাওয়া হয়েছে।

তিনি আরও জানান, নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে আলোচনা চলছে।

চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানিয়েছেন, আহত দুই শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার