• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী দেশে হাম উপসর্গে একদিনে ৫ শিশুর মৃত্যু দেশকে নতুন উচ্চতায় নেবে প্রস্তাবিত বাজেট: আইনমন্ত্রী ২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের সংসদে ধর্মীয় রীতি অনুযায়ী সম্মান জানাতে পারবেন এমপিরা প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী শহীদ জিয়ার আদর্শেই দেশের উন্নয়ন সম্ভব: প্রশাসক আবদুস সালাম প্রাথমিক শিক্ষার সব দপ্তরকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ

এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি

নিজস্ব প্রতিবেদক    ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৪০ পি.এম.
সংগৃহীত ছবি

রাজনীতির অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিয়েছেন সাবেক যুবদল নেতা ইসহাক সরকারসহ কয়েকজন পরিচিত মুখ। তাদের অন্তর্ভুক্তিকে দলটির জন্য গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন। এ সময় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, নাসিরউদ্দিন পাটোয়ারী ও সারজিস আলমসহ শীর্ষ নেতারা ফুল দিয়ে নতুন সদস্যদের স্বাগত জানান।

এদিন দলে যোগ দেওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাবেক যুবদল নেতা ও ঢাকা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী ইসহাক সরকার, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি, সামাজিক আন্দোলনকর্মী মহিউদ্দিন রনি এবং শেরে বাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল ফ্লোরা।

ইসহাক সরকার দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি ছাত্রদল ও যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকায় তার বিরুদ্ধে তিন শতাধিক মামলা হয় বলে জানা যায়।

পরবর্তীতে বিভিন্ন মামলায় আদালত থেকে তিনি খালাস পান। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করেছিলেন তিনি। মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি তাকে বহিষ্কার করে।

একই অনুষ্ঠানে এনসিপিতে যোগ দেন মহিউদ্দিন রনি, যিনি রেল খাতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে পরিচিতি লাভ করেন। তার সক্রিয় সামাজিক ভূমিকা তরুণদের মধ্যে তাকে আলাদা পরিচিতি দিয়েছে। অন্যদিকে নুরুজ্জামান কাফি সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতামূলক কনটেন্ট তৈরি করে জনপ্রিয়তা অর্জন করেছেন।

দলটির নেতাদের মতে, বিভিন্ন পেশা ও সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত এসব নতুন সদস্যের অন্তর্ভুক্তি এনসিপির সাংগঠনিক ভিত্তিকে আরও শক্তিশালী ও বিস্তৃত করবে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুস্থ ধারার রাজনীতিতে ফিরতে জামায়াতের প্রতি আহ্বান যুবদল সভাপতির
সুস্থ ধারার রাজনীতিতে ফিরতে জামায়াতের প্রতি আহ্বান যুবদল সভাপতির
বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা জামায়াত এমপির জন্ম ১৯৮১ সালে
বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা জামায়াত এমপির জন্ম ১৯৮১ সালে
জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটি অনুমোদন
জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটি অনুমোদন