• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

শিক্ষা উপকরণ ও প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ

কুষ্টিয়া প্রতিনিধি    ২৪ এপ্রিল ২০২৬, ০৭:১৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কুষ্টিয়ার কুমারখালীতে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ, প্রতিবন্ধীদের হুইলচেয়ার ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। 

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার রংধনু কমিউনিটি সেন্টারে কুমারখালী ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত এবং হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহযোগিতায় এ সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। 

মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ।

এতে সংগঠনটির সভাপতি মো.আব্দুল্লাহ'র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সিনিয়র সচিব ও বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরাম ঢাকার সভাপতি ড. খ ম কবিরুল ইসলাম, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিআরবি হসপিটালের চীফ মেডিকেল কনসালটেন্ট অবসরপ্রাপ্ত (লে: কর্ণেল) অধ্যাপক ডা: মো: মোফাজ্জেল হোসেন। 

এসময় বক্তারা বলেন, সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসতে হবে। এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।
আয়োজকরা জানিয়েছে,ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। অনুষ্ঠানে সুবিধাভোগীরাও এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ।

এই সময় অসহায় মানুষের মাঝে ১৯ সেলাই মেশিন, প্রতিবন্ধীদের মাঝে ১২ টা হুইল চেয়ার, ৪৫ টা স্কুলের শিক্ষার্থীদের মাঝে ২৭০ টি ব্যাগ ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় এবং দুই জন অসহায় দুস্থ মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন অতিথিরা।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার