• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী দেশে হাম উপসর্গে একদিনে ৫ শিশুর মৃত্যু দেশকে নতুন উচ্চতায় নেবে প্রস্তাবিত বাজেট: আইনমন্ত্রী ২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের সংসদে ধর্মীয় রীতি অনুযায়ী সম্মান জানাতে পারবেন এমপিরা প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী শহীদ জিয়ার আদর্শেই দেশের উন্নয়ন সম্ভব: প্রশাসক আবদুস সালাম প্রাথমিক শিক্ষার সব দপ্তরকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ

ফ্যাসিবাদে ফিরলে রাজপথেই পতন ঘটানো হবে: ইসহাক সরকার

নিজস্ব প্রতিবেদক    ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৪২ পি.এম.
এনসিপিতে যোগ দিয়ে বক্তব্য রাখছেন সাবেক যুবদল নেতা ইসহাক সরকার। ছবি: সংগৃহীত

বর্তমান সরকার যদি পুনরায় ফ্যাসিবাদী আচরণে ফিরে যায়, তবে রাজপথের আন্দোলনের মাধ্যমেই তাদের পতন ঘটানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সদ্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দেওয়া সাবেক যুবদল নেতা ইসহাক সরকার। তিনি বলেন, জনগণের গণতান্ত্রিক ও মানবাধিকার দ্রুত ফিরিয়ে দিতে হবে, অন্যথায় আন্দোলনের মাধ্যমে জবাব দেওয়া হবে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক অনুষ্ঠানে এনসিপিতে যোগ দেন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার।

যোগদান অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি তার রাজনৈতিক জীবনের নানা সংগ্রাম, জেল-জুলুম ও নির্যাতনের কথা তুলে ধরেন। ইসহাক সরকার বলেন, জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো তাকে কারাগারে কাটাতে হয়েছে। দীর্ঘ ১০ বছর বিভিন্ন মেয়াদে কারাবরণ করেছেন এবং তার পরিবারের বিরুদ্ধে শতাধিক মামলা দেওয়া হয়েছে। তবে তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি বলেও দাবি করেন।

তিনি বলেন, '৩৬ জুলাইয়ের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে আমি ছাত্রদের সঙ্গে একাত্ম হয়ে রাজপথে নেমেছিলাম।'

নিজের পূর্বের রাজনৈতিক দল বিএনপির সমালোচনা করে ইসহাক সরকার বলেন, দলটি তাদের গণতান্ত্রিক আদর্শ থেকে সরে গেছে। যারা শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে, তারা দেশে টিকে থাকতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে ছাত্র-জনতাকে আর দমন করা যাবে না উল্লেখ করে সংশ্লিষ্টদের গণতান্ত্রিক ধারায় ফিরে আসার আহ্বান জানান।

ওসমান হাদি হত্যার বিচার না হওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, বর্তমান সরকারও খুনিদের গ্রেফতারে ব্যর্থ হয়েছে। তার ভাষায়, দেশে আবারও পুরোনো অশুভ ও আধিপত্যবাদী প্রভাব ফিরে আসছে। কোনো বিদেশি শক্তি বাংলাদেশের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইলে জনগণ তা মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।

ইসহাক সরকার বলেন, দেশের জনগণের নিরাপত্তা ও গণতন্ত্র নিশ্চিত করতে এনসিপিই হতে পারে কার্যকর রাজনৈতিক প্ল্যাটফর্ম। দলটি নিষ্ক্রিয় হয়ে পড়লে দেশের মানুষের ভবিষ্যৎ আবারও অন্ধকারে নিমজ্জিত হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

তিনি আরও বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলীয় নেতাকর্মীদের আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে।

সবশেষে তিনি বলেন, জনগণের রায়কে যারা অবজ্ঞা করতে চায়, তাদের বিরুদ্ধে আবারও আন্দোলন গড়ে তোলা হবে। আমৃত্যু সততার সঙ্গে দেশ ও জনগণের জন্য কাজ করে যেতে চান বলেও জানান তিনি।

ভিওডি বাংলা/বিন্দু/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুস্থ ধারার রাজনীতিতে ফিরতে জামায়াতের প্রতি আহ্বান যুবদল সভাপতির
সুস্থ ধারার রাজনীতিতে ফিরতে জামায়াতের প্রতি আহ্বান যুবদল সভাপতির
বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা জামায়াত এমপির জন্ম ১৯৮১ সালে
বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা জামায়াত এমপির জন্ম ১৯৮১ সালে
জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটি অনুমোদন
জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটি অনুমোদন