• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক    ২৫ এপ্রিল ২০২৬, ০১:০৯ পি.এম.
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ শারজাহ মহাকাশ ও জ্যোতির্বিদ্যা হাব (এসএসএএইচ) চলতি বছরের ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নিয়ে একটি জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস দিয়েছে। সংস্থাটির গণনা অনুযায়ী, আগামী ১৭ মে সন্ধ্যায় জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যেতে পারে। এই চাঁদ দেখা নির্ভর করবে আবহাওয়া ও আকাশের স্বচ্ছতার ওপর।

এসএসএএইচ জানিয়েছে, ১৭ মে তারিখে সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় রাত ১২টা ১৭ মিনিটে জিলহজ মাসের চাঁদের জন্ম হবে। ওই দিন সূর্যাস্তের সময় চাঁদের বয়স থাকবে প্রায় ১৮ ঘণ্টা ৩৯ মিনিট, যা চাঁদ দেখার জন্য যথেষ্ট উপযুক্ত সময় হিসেবে বিবেচিত হচ্ছে। ধারণা করা হচ্ছে, পরিষ্কার আকাশ থাকলে সেদিন খালি চোখেই নতুন চাঁদ দেখা সম্ভব হবে।

জ্যোতির্বৈজ্ঞানিক এই হিসাব অনুযায়ী, ১৮ মে থেকে জিলহজ মাসের প্রথম দিন শুরু হবে। ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল আজহা পালিত হতে পারে ২৭ মে, অর্থাৎ জিলহজ মাসের ১০ তারিখে। একই সঙ্গে ২৬ মে তারিখে আরাফাতের দিন পালনের সম্ভাবনা রয়েছে, যা হজের অন্যতম গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচিত।

শারজাহ স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি হাবের পরিচালক অধ্যাপক হামিদ এম কে আল নাইমি জানান, চাঁদ দেখার বৈজ্ঞানিক তথ্য ও পর্যবেক্ষণ সংস্থাটি ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাতের ফতোয়া পরিষদে জমা দিয়েছে। তাদের লক্ষ্য হলো ধর্মীয় সিদ্ধান্ত গ্রহণে বৈজ্ঞানিক তথ্যকে সহায়তা করা এবং জ্যোতির্বিদ্যা ও ইসলামী শরিয়াহর মধ্যে সমন্বয় ঘটানো।

তবে সংস্থাটি এটিও স্পষ্ট করেছে যে, ঈদের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে সরাসরি চাঁদ দেখার ভিত্তিতেই, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব শুধু পূর্বাভাস হিসেবে বিবেচিত হবে।

এদিকে, বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ পালিত হয়ে থাকে। সেই হিসেবে ২৮ মে ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।  

সূত্র: গালফ নিউজ

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা