• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

খাল খননে কৃষিতে আসবে বৈপ্লবিক পরিবর্তন: ডেপুটি স্পিকার

নেত্রকোণা প্রতিনিধি    ২৬ এপ্রিল ২০২৬, ০৫:৩১ এ.এম.
ছবি: ভিওডি বাংলা

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, কৃষি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনে দেশকে সুজলা-সুফলা শস্য-শ্যামলা করতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন।

তিনি বলেন, বিগত সরকারের আমলে এই কর্মসূচি বন্ধ থাকায় অনেক খাল ভরাট হয়ে যায়। ফলে বৃষ্টির পানি নিষ্কাশনে বাধা, শুষ্ক মৌসুমে পানির সংকট, জীববৈচিত্র্যের ক্ষতি এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার মতো সমস্যা তৈরি হয়।

ডেপুটি স্পিকার আরও বলেন, তারেক রহমান-এর নেতৃত্বে বর্তমান সরকার ৩১ দফা সংস্কার কর্মসূচির অংশ হিসেবে ১৮০ দিনের অগ্রাধিকার পরিকল্পনায় পুনরায় খাল খনন কার্যক্রম শুরু করেছে। এই কর্মসূচি সফল হলে কৃষি খাতে বৈপ্লবিক পরিবর্তনের পাশাপাশি দেশ আবারও সুজলা-সুফলা শস্য-শ্যামলায় পরিণত হবে।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে নেত্রকোণা সদর উপজেলার আমতলা ইউনিয়নে ভর বিল থেকে কাটাখালী বাজার, শিবনগর, বুড়িঝুড়ি ও আতকাপাড়া হয়ে আনছা বিল পর্যন্ত খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ উপলক্ষে শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির সভাপতি ও বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। এছাড়া জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নূরু এবং পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্য দেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন।

পরে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন।

সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আজিজুর রহমান জানান, প্রকল্পের আওতায় প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে ৭ কিলোমিটার খাল খনন করা হবে।

ভিওডি বাংলা/এ কে এম এরশাদুল হক জনি/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার