• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী দেশে হাম উপসর্গে একদিনে ৫ শিশুর মৃত্যু দেশকে নতুন উচ্চতায় নেবে প্রস্তাবিত বাজেট: আইনমন্ত্রী ২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের সংসদে ধর্মীয় রীতি অনুযায়ী সম্মান জানাতে পারবেন এমপিরা প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী শহীদ জিয়ার আদর্শেই দেশের উন্নয়ন সম্ভব: প্রশাসক আবদুস সালাম প্রাথমিক শিক্ষার সব দপ্তরকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ

এনসিপির ঢাকা দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকার

নিজস্ব প্রতিবেদক    ২৬ এপ্রিল ২০২৬, ০৫:৫০ এ.এম.
ইসহাক সরকার। ছবি: সংগৃহীত

আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টি-তে যোগ দেওয়ার একদিনের মধ্যেই দলটির ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক করা হয়েছে যুবদলের বহিষ্কৃত নেতা ইসহাক সরকারকে।

শনিবার (২৫ এপ্রিল) রাত সোয়া ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন দলটির মিডিয়া সেলের সদস্য ইয়াসির আরাফাত। তিনি জানান, ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক কমিটি চূড়ান্ত করা হয়েছে এবং শিগগিরই তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

আহ্বায়ক কমিটির সদস্য সচিব করা হয়েছে এস এম শাহরিয়ারকে। তিনি এর আগের কমিটিতেও একই পদে দায়িত্ব পালন করেছিলেন।

এর আগে, গত ২৪ এপ্রিল রাজধানীর কাকরাইল এলাকায় অবস্থিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে নেতাকর্মীদের নিয়ে মিছিলসহ এনসিপিতে যোগ দেন ইসহাক সরকার। তিনি যুবদলের বহিষ্কৃত সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে পরাজিত হন ইসহাক সরকার। ওই নির্বাচনে অংশগ্রহণের কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুস্থ ধারার রাজনীতিতে ফিরতে জামায়াতের প্রতি আহ্বান যুবদল সভাপতির
সুস্থ ধারার রাজনীতিতে ফিরতে জামায়াতের প্রতি আহ্বান যুবদল সভাপতির
বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা জামায়াত এমপির জন্ম ১৯৮১ সালে
বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা জামায়াত এমপির জন্ম ১৯৮১ সালে
জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটি অনুমোদন
জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটি অনুমোদন