• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

যুদ্ধবিধ্বস্ত গাজায় ৩শ' যুগলের গণবিয়ে

আন্তর্জাতিক ডেস্ক    ২৬ এপ্রিল ২০২৬, ০৩:০৯ পি.এম.
যুদ্ধের ধ্বংসস্তূপের মাঝেও মধ্য গাজায় ৩০০ যুগলের গণবিয়ের আয়োজন, উপস্থিত হাজারো মানুষ: ছবি: সংগৃহীত

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় প্রতিদিনই মৃত্যু, ধ্বংস আর অনিশ্চয়তার খবর। সেই অন্ধকার বাস্তবতার মাঝেই কিছুটা আলোর ঝলক নিয়ে এলো এক ব্যতিক্রমী আয়োজন-৩০০ যুগলের গণবিয়ে।

শুক্রবার (২৪ এপ্রিল) মধ্য গাজায় একসঙ্গে এই বিয়ের আয়োজন করা হয় সংযুক্ত আরব আমিরাতের মানবিক সহায়তায়।

গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, এটি গাজার ইতিহাসে অন্যতম বৃহৎ গণবিয়ে হিসেবে বিবেচিত হচ্ছে। অনুষ্ঠানে নবদম্পতিদের পরিবার, স্থানীয় নেতা এবং বিভিন্ন দেশি-বিদেশি সংস্থার প্রতিনিধিসহ প্রায় ২০ হাজার মানুষ উপস্থিত ছিলেন।

এই আয়োজনটি করা হয় আমিরাতের মানবিক কর্মসূচি ‘গালান্ট নাইট ৩’-এর আওতায়। ‘জয় ড্রেস ২’ নামের উদ্যোগের মাধ্যমে মূলত সেই সব তরুণ-তরুণীদের সহায়তা করা হয়েছে, যারা আর্থিক সংকটের কারণে বিয়ে করতে পারছিলেন না।

আয়োজকরা জানান, চলতি বছরের ফেব্রুয়ারিতে আবেদন গ্রহণ শুরু হলে কয়েক হাজার মানুষ এতে সাড়া দেন। সেখান থেকে অবিবাহিত ও নির্দিষ্ট আয়ের নিচে থাকা আবেদনকারীদের অগ্রাধিকার দিয়ে কঠোর যাচাই-বাছাইয়ের মাধ্যমে ৩০০ যুগলকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়।

শুধু বিয়ের আয়োজনেই সীমাবদ্ধ থাকেনি এই উদ্যোগ। নবদম্পতিদের নতুন সংসার শুরু করতে নগদ অর্থ সহায়তা ও প্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রীও দেওয়া হয়েছে। যুদ্ধের কারণে বাস্তুচ্যুত, আহত কিংবা দীর্ঘদিন আর্থিক সংকটে থাকা অনেকের জন্য এটি ছিল নতুন জীবনের শুরু।

অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপর একে একে সম্পন্ন করা হয় বিয়ের আনুষ্ঠানিকতা। ফিলিস্তিনের ঐতিহ্যবাহী ‘দাবকে’ নৃত্য পরিবেশনসহ ছিল সাংস্কৃতিক আয়োজন। একই সঙ্গে বাজানো হয় আমিরাত ও ফিলিস্তিনের জাতীয় সংগীত, যা অনুষ্ঠানে এক ভিন্ন আবহ তৈরি করে।

গাজায় আমিরাতের প্রতিনিধিদলের প্রধান আলি আল শাহি বলেন, কঠিন এই সময়ে গাজার মানুষের পাশে থাকার প্রতিশ্রুতির অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, এই কর্মসূচি বাস্তবায়নে খলিফা বিন জায়েদ আল নাহিয়ান ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ‘গালান্ট নাইট ৩’ অভিযানের মাধ্যমে গাজায় নিয়মিত মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। এর আগে একই কর্মসূচির আওতায় আরেকটি গণবিয়ের আয়োজন করা হয়েছিল। এবারের আয়োজন সেই ধারাবাহিকতারই অংশ।

ধ্বংস আর দুঃখের মাঝেও এই গণবিয়ে প্রমাণ করল-মানুষের জীবনে আশা, ভালোবাসা আর নতুন শুরুর আকাঙ্ক্ষা কখনো থেমে থাকে না।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা