• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সাজ্জাদুলের উদ্ভাবিত পণ্য পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২০ হাসপাতাল নির্মাণ, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী খেলাধুলার প্রতি ভালোবাসা এখনো অটুট: মির্জা ফখরুল দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে দেশে আনার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্যান প্যাসিফিকে যুব উদ্যোক্তা নীতিমালা কর্মশালা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি চূড়ান্ত করতে প্রচেষ্টা জোরদার, তৎপর মধ্যস্থতাকারীরা অগ্রাধিকার ভিত্তিতে শুনানি চাইলেন অ্যাটর্নি জেনারেল শিক্ষকদের বদলিতে বড় পরিবর্তন, নতুন নীতিমালা ঘোষণা ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক শাকিব খানের হাতে ৭০ লাখ টাকার ঘড়ি, চমকে দিল ‘চাঁদ তারার গুঞ্জন’

মুফতি আমির হামজার আগাম জামিন

আদালত প্রতিবেদক    ২৭ এপ্রিল ২০২৬, ১২:০৯ পি.এম.
আগাম জামিন নিতে হাইকোর্টে মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত

উচ্চ আদালত থেকে আগাম জামিন পেয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামী দলীয় সংসদ সদস্য মুফতি আমির হামজা। মানহানি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তিনি হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন।

সোমবার (২৭ এপ্রিল) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। আদালত তাকে ৮ সপ্তাহের আগাম জামিন প্রদান করেন বলে জানা গেছে।

এর আগে সকালে তিনি সশরীরে হাইকোর্টে উপস্থিত হয়ে জামিনের আবেদন করেন।

মামলা সূত্রে জানা যায়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু-কে নিয়ে মানহানিকর মন্তব্যের অভিযোগে গত ২ এপ্রিল অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্নেল মামলা দায়ের করেন। ওই দিনই আদালত সমন জারি করে ২১ এপ্রিল তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়।

এর আগে ২১ এপ্রিল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

অভিযোগ রয়েছে, গত ২৬ মার্চ কুষ্টিয়ার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে এক আলোচনায় তিনি মন্ত্রী টুকুকে নিয়ে মানহানিকর মন্তব্য করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে একাধিকবার আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগও রয়েছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ
র‍্যাবের টিএফআই সেলে গুম-নির্যাতন শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ
প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের তার চুরি, সেই ক্রেতা কারাগারে
প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের তার চুরি, সেই ক্রেতা কারাগারে
৭১ গাড়ি মালিককে হাজির হতে বলেছে আদালত
৭১ গাড়ি মালিককে হাজির হতে বলেছে আদালত