• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
হরমুজে জাহাজ চলাচলে নতুন শর্ত দিল ইরান বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায়: পররাষ্ট্রমন্ত্রী দেশকে সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নকল ঠেকাতে এইচএসসি কেন্দ্রের সব কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ সভা ডেকেছে জাতীয় কমিটি, দুশ্চিন্তা কাটছে ১৪ হাজার শিক্ষকের তুরাগে ৭ ছাত্রলীগ নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ বিএনপি নির্যাতিত মানুষের পক্ষে কাজ করে: আবদুস সালাম রোহিঙ্গা ইস্যুতে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী মাদক থেকে বাঁচতে ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত হতে হবে: সেনাপ্রধান সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব: সংসদে বিরোধীদলীয় নেতা

‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াংকা

বিনোদন ডেস্ক    ২৮ এপ্রিল ২০২৬, ০৯:২২ পি.এম.
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া বলিউডের পাশাপাশি হলিউডেও সমান তালে অভিনয় করে যাচ্ছেন। বর্তমানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার নাম হয়ে উঠেছেন তিনি। গত আড়াই দশক ধরে এশীয় ও পাশ্চাত্য বিনোদন জগতের মধ্যে কার্যকর সেতুবন্ধ গড়ে তুলেছেন এ অভিনেত্রী। 

২০০২ সালে দক্ষিণী সিনেমায় ‘থামিজান’ দিয়ে অভিনয়জগতে যাত্রা শুরু করেন প্রিয়াংকা চোপড়া। পরের বছর ‘দ্য হিরো: লাভ স্টোরি অব আ স্পাই’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। এরপর ‘ফ্যাশন’, ‘বার্ফি’, ‘মেরি কম’, ‘দ্য স্কাই ইজ পিংক’-এর মতো সিনেমায় অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেন বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী হিসেবে।

পরে আন্তর্জাতিক অঙ্গনেও নিজের অবস্থান শক্ত করেন তিনি। জনপ্রিয় সিরিজ ‘কোয়ান্টিকো’ দিয়ে হলিউডে যাত্রা শুরু করে ‘সিটাডেল’ ও ‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশনস’-এর মতো বড় প্রজেক্টে কাজ করেন তিনি। বর্তমানে অভিনেত্রী নতুন সিরিজ ‘হুইটলি’ নিয়ে ব্যস্ত রয়েছেন।

বলিউড ও হলিউড—দুই জগতে অভিনয়ের পাশাপাশি প্রিয়াংকা একজন সফল প্রযোজক, গায়িকা ও লেখকও। তার প্রযোজনা প্রতিষ্ঠান পার্পল প্যাবল পিকচার্স আঞ্চলিক ভাষার গল্পকে আন্তর্জাতিক দর্শকদের সামনে তুলে ধরেছে। তাদের প্রযোজনায় নির্মিত ‘দ্য হোয়াইট টাইগার’ আন্তর্জাতিক অস্কার মনোনয়নও পেয়েছিল।

সমাজসেবামূলক কাজেও রয়েছে অভিনেত্রীর সক্রিয় ভূমিকা। ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে শিশু অধিকার ও মেয়েদের শিক্ষার পক্ষে দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি। এর আগে প্রিয়াংকা চোপড়া পদ্মশ্রীসহ একাধিক সম্মাননায় ভূষিত হয়েছেন। আবারও আন্তর্জাতিক অঙ্গনে নতুন স্বীকৃতি পেতে যাচ্ছেন প্রিয়াংকা চোপড়া।  আগামী ৯ মে অনুষ্ঠিত হতে যাওয়া গোল্ড গালা-২০২৬ অনুষ্ঠানে তাকে ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ সম্মাননা প্রদান করা হবে ।

আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, গত আড়াই দশক ধরে এশীয় ও পাশ্চাত্য বিনোদন জগতের মধ্যে কার্যকর সেতুবন্ধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অভিনেতত্রী প্রিয়াংকা চোপড়া। বলিউড থেকে হলিউড— দুই ইন্ডাস্ট্রিতেই সমান পারদর্শী অভিনেত্রী এক অনন্য অবস্থান তৈরি করেছেন, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্যও পথপ্রদর্শক হিসাবে কাজ করবে।

মার্কিন যুক্তরাষ্ট্রের মিউজিক সেন্টারে আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে বিশ্বের নানা প্রান্তের শিল্পী, নির্মাতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াংকা চোপড়া বলেন, ‘শিল্পের কোনো সীমানা নেই। ভাষা, ভূগোল বা সংস্কৃতি— যাই হোক, একজন শিল্পীর স্বপ্ন সর্বজনীন। এ সম্মান আমাকে আরও দায়বদ্ধ করছে।’

উল্লেখ্য, প্রিয়াংকা চোপড়ার পাশাপাশি একই মঞ্চে কিংবদন্তি অ্যাকশন তারকা জেট লি-কে প্রদান করা হবে ‘গোল্ড লিজেন্ড অনার্স’। মার্শাল আর্টভিত্তিক সিনেমাকে বিশ্বমঞ্চে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অবদানের জন্য তাকে এই আজীবন সম্মাননায় ভূষিত করা হচ্ছে। এ ছাড়া ‘মার্ভেল’খ্যাত সিমু লিউ পাচ্ছেন ‘গোল্ড মোগল অনার্স’। পাশাপাশি গায়িকা ইজেই এবং অভিনেতা চার্লস মেল্টন-কেও বিভিন্ন ক্যাটাগরিতে সম্মানিত করা হবে। 

ভিওডি বাংলা/এসআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
চলচ্চিত্রের স্বাধীনতা নিয়ে উদ্বেগ, প্রধানমন্ত্রীর কার্যালয়ে খোলা চিঠি
ছবি: সংগৃহীত
ঢাকায় অনুপম রায়ের কনসার্ট স্থগিত
অভিনেতা জাহের আলভী। ছবি: সংগৃহীত
অভিনেতা জাহের আলভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর