• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ফেনীর ছাগলনাইয়ায় দেশীয় অস্ত্রসহ আটক ১

ফেনী প্রতিনিধি    ২৯ এপ্রিল ২০২৬, ০৩:০৩ এ.এম.
ছবি: ভিওডি বাংলা

ফেনী জেলার ছাগলনাইয়া থানা এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও কার্তুজসহ ওবায়দুল হক মজুমদার (৬৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব-৭ চট্টগ্রাম।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, ছাগলনাইয়া থানার মহামায়া ইউনিয়নের পশ্চিম দেবপুর এলাকায় তার বসতঘরে মাদকদ্রব্যসহ এক ব্যক্তি অবস্থান করছে। এর প্রেক্ষিতে মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে র‍্যাব-৭-এর একটি আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরবর্তীতে তার দেখানো মতে নির্মাণাধীন ঘরের বাথরুমের ছাদের ওপর বিশেষ কায়দায় লুকানো একটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়।

এ সময় আরও ৪টি ১২ বোর কার্তুজ জব্দ করা হয়। এর মধ্যে ৩টি নীল এবং ১টি লাল রঙের প্লাস্টিকের তৈরি, যার নিচের অংশে পিতলের ক্যাপ সংযুক্ত ছিল।

গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ভিওডি বাংলা/জহির আদনান/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার