• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সংকটে পড়া শিল্পগুলোকে বিশেষ সহায়তা দেবে ইইউ

আন্তর্জাতিক ডেস্ক    ২৯ এপ্রিল ২০২৬, ১০:০৩ পি.এম.
ইউরোপীয় ইউনিয়ন। ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে সংকটে পড়া শিল্পগুলোকে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সরাসরি সংকটে পড়া খাতগুলোতে আর্থিক বিনিয়োগ করতে পারবে ইইউভুক্ত দেশগুলো।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান রিরুদ্ধে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল। এর পর থেকেই বিশ্ববাজারে জ্বালানি তেল ও গ্যাসের দাম হু হু করে বাড়তে থাকে। প্রায় ৪০ দিন ধরে চলা যদ্ধের ফলে বৈশ্বিক জ্বালানি ও অর্থনীতিতে ব্যাপক অস্থিরতা তৈরি হয় । এ অবস্থায় সংকটে পড়া শিল্পগুলোকে সহায়তা দিতে এগিয়ে আসে ইউরোপীয় ইউনিয়ন।

বুধবার সংস্থাটি জানিয়েছে, তারা সদস্য রাষ্ট্রগুলোকে কৃষিসহ জ্বালানিনির্ভর খাতগুলোতে সরকারি অর্থ ব্যবহারের অনুমতি দেবে।

ইইউর প্রতিযোগিতা বিষয়ক প্রধান তেরেসা রিবেরা এক সংবাদ সম্মেলনে বলেন, ‘নাগরিক ও প্রতিষ্ঠানগুলোর ওপর যে প্রভাব পড়ছে, তার দ্রুত সমাধান প্রয়োজন। সেই পদক্ষেপগুলো হতে হবে কার্যকর ও আনুপাতিক।’

তিনি আরও বলেন, ‘যেসব শিল্পে বিপুল জ্বালানি প্রয়োজন এবং যারা আমদানীকৃত জ্বালানির ওপর নির্ভরশীল, তাদের জন্য সহজ ও নমনীয় নিয়ম চালুর জন্য সদস্য রাষ্ট্রগুলো যে আহ্বান জানিয়েছিল, ইইউ তাতে সাড়া দিচ্ছে। তবে এই পুরো প্রক্রিয়াটি একটি সমন্বিত ইউরোপীয় পদ্ধতির মাধ্যমেই সম্পন্ন করা হবে।’

ভিওডি বাংলা/আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোদিকে খুনি বললেন ট্রাম্প
মোদিকে খুনি বললেন ট্রাম্প
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ