• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অং সান সু চি কারাবন্দি থেকে এখন গৃহবন্দি

ভিওডি বাংলা ডেস্ক    ১ মে ২০২৬, ০৭:৪৪ এ.এম.
ছবি : সংগৃহীত

মিয়ানমারের আটক সাবেক নেত্রী অং সান সু চি’কে গৃহবন্দি করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ২০২১ সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ৮০ বছর বয়সি এই নোবেল বিজয়ী ‘সম্ভবত’ রাজধানী নেপিদোর একটি সামরিক কারাগারে আটক আছেন।

 
অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া সামরিক নেতা মিন অং হ্লাইং এক বিবৃতিতে বলেছেন, তিনি সু চি’র অবশিষ্ট সাজা কমিয়ে নির্ধারিত বাসস্থানে তা ভোগ করার ব্যবস্থা করেছেন।
 
মিয়ানমারের তৎকালীন শাসকরা গণতান্ত্রিক সংস্কার প্রবর্তন করার পর ২০১৫ সালে অং সান সু চি ক্ষমতায় আসেন।
  
এর আগে, তিনি একজন গণতন্ত্রপন্থি কর্মী হিসেবে কয়েক দশক সামরিক শাসনের অধীনে ছিলেন এবং এরও আগে ১৫ বছরেরও বেশি সময় গৃহবন্দি ছিলেন।
 
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম দু’জন উর্দিধারী কর্মীর সঙ্গে সু চি’র বসে থাকার একটি ছবি সম্প্রচার করেছে।
 
তবে তার ছেলে কিম আরিস বলেছেন, তিনি এই ঘোষণা নিয়ে সন্দিহান এবং তার মা যে জীবিত আছেন, তার কোনো প্রমাণও তার কাছে নেই। আরিসের ভাষ্য, ছবিটি ‘অর্থহীন’, কারণ এটি ২০২২ সালে তোলা হয়েছিল।
  
তিনি বিবিসিকে বলেন, ‘আমি আশা করি এটা সত্যি। তাকে যে সরিয়ে নেয়া হয়েছে, এমন কোনো প্রকৃত প্রমাণ আমি এখনও দেখিনি।’
 
আরিস আরও বলেন, যতক্ষণ না আমাকে তার (সু চি) সাথে কথা বলার অনুমতি দেয়া হচ্ছে, অথবা কেউ স্বাধীনভাবে তার অবস্থা ও অবস্থান যাচাই করতে পারছে, ততক্ষণ আমি কিছুই বিশ্বাস করব না।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলে ৬,৫০০ টন সামরিক সরঞ্জাম পাঠালো যুক্তরাষ্ট্র
ইসরায়েলে ৬,৫০০ টন সামরিক সরঞ্জাম পাঠালো যুক্তরাষ্ট্র
লেবাননের ১০ কিলোমিটার ভেতরে ইসরায়েলি বাহিনী
লেবাননের ১০ কিলোমিটার ভেতরে ইসরায়েলি বাহিনী
ইরান-যুক্তরাষ্ট্র দ্বন্দ্বে নতুন মোড়
ইরান-যুক্তরাষ্ট্র দ্বন্দ্বে নতুন মোড়