• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

দেশব্যাপী উদ্যোগের অংশ হিসেবে পঞ্চগড়ে নতুন কুঁড়ি প্রতিযোগিতা উদ্বোধন

পঞ্চগড় প্রতিনিধি    ৩ মে ২০২৬, ০১:৪৮ এ.এম.
ছবি: ভিওডি বাংলা

সারাদেশের সঙ্গে মিল রেখে পঞ্চগড়ে শুরু হয়েছে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা। নতুন প্রজন্মকে খেলাধুলায় আকৃষ্ট করা এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে ভূমিকা রাখতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

শনিবার (২ মে) বিকালে পঞ্চগড় স্টেডিয়ামে অনুষ্ঠিত বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন তারেক রহমান। তাঁর ঘোষণার পরই জেলার বিভিন্ন পর্যায়ের খেলায় অংশ নেওয়ার কার্যক্রম শুরু হয়।

উদ্বোধনকে কেন্দ্র করে স্টেডিয়াম এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। রঙিন ব্যানার-ফেস্টুন, অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উচ্ছ্বাস আর দর্শকদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো মাঠ সরগরম হয়ে ওঠে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিশু ও কিশোর-কিশোরীরা দলগত অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির, অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাস, পুলিশ সুপার রবিউল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্ছু, জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর মির্জা নাজমুল ইসলাম কাজল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ এবং আদম সুফি। জেলা প্রশাসনের কর্মকর্তা এবং ক্রীড়া সংগঠকেরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তব্যে ব্যারিস্টার নওশাদ জমির বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর সময়ে শিশু-কিশোরদের মাঠ থেকে দূরে সরে যাওয়ার প্রবণতা বাড়ছে। এ ধরনের আয়োজন তাদের খেলাধুলায় উৎসাহিত করবে। তিনি বলেন, নিয়মিত খেলাধুলা শারীরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি মানসিক বিকাশেও ইতিবাচক ভূমিকা রাখে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অ্যাথলেটিকসসহ বিভিন্ন দলগত ও ব্যক্তিগত ইভেন্টে অংশ নিচ্ছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী পর্যায়ক্রমে সব ইভেন্ট অনুষ্ঠিত হবে।

আয়োজকদের আশা, এই প্রতিযোগিতার মাধ্যমেই ভবিষ্যতে উঠে আসবে সম্ভাবনাময় ক্রীড়াবিদরা। পাশাপাশি জেলার ক্রীড়াঙ্গনেও নতুন উদ্দীপনার সঞ্চার করবে এই উদ্যোগ।

দিনশেষে নতুন কুঁড়ি স্পোর্টসের আয়োজনের অংশ হিসেবে তেতুলিয়া ও দেবীগঞ্জ উপজেলার মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়, যা দর্শকদের বাড়তি আনন্দ দেয়।

ভিওডি বাংলা/স্নিগ্ধা খন্দকার/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার