• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

দেশে হামের পরিস্থিতি ভয়াবহ, ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক    ৩ মে ২০২৬, ০৪:১৭ পি.এম.
ছবি : সংগৃহীত

দেশে হামের সংক্রমণ পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় হামে এবং এর জটিলতায় আক্রান্ত হয়ে আরও ১০ জন শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মারা যাওয়া শিশুদের মধ্যে একজনের মৃত্যু নিশ্চিত হামের কারণে এবং বাকি নয়জনের মৃত্যু হয়েছে হামজনিত বিভিন্ন উপসর্গ ও জটিলতায়। 

রোববার (৩ মে) বিকালে প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে মোট ৫০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম-সম্পর্কিত উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৪৪ জনে, যা পরিস্থিতিকে আরও গুরুতর করে তুলেছে।

অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১,১৬৬ জন এবং নিশ্চিত রোগী পাওয়া গেছে ৯৫ জন। সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত সন্দেহজনক রোগীর সংখ্যা ৪০,৪৯১ জন এবং নিশ্চিত রোগীর সংখ্যা ৫,৩১৩ জনে পৌঁছেছে। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৭,৮১৬ জন রোগী।

বিশেষজ্ঞদের মতে, শিশুদের মধ্যে রোগটি দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ সতর্কতা প্রয়োজন। বিশেষ করে যেসব এলাকায় টিকাদান কাভারেজ কম, সেখানে সংক্রমণের ঝুঁকি বেশি। তারা দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার, সময়মতো রোগ শনাক্ত এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছেন।

ভিওডি বাংলা/জা
 

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নোয়াখালীতে স্বাস্থ্যমন্ত্রীর অ্যাকশন, হাসপাতালের তত্ত্বাবধায়ক প্রত্যাহার
নোয়াখালীতে স্বাস্থ্যমন্ত্রীর অ্যাকশন, হাসপাতালের তত্ত্বাবধায়ক প্রত্যাহার
সরকারি স্বাস্থ্যব্যবস্থায় অন্তর্ভুক্তির দাবি অপটোমেট্রিস্টদের
সরকারি স্বাস্থ্যব্যবস্থায় অন্তর্ভুক্তির দাবি অপটোমেট্রিস্টদের
স্বল্পমূল্যে মানসম্মত চিকিৎসা সেবা, রোগীদের ভরসার নাম আদ-দ্বীন হাসপাতাল
স্বল্পমূল্যে মানসম্মত চিকিৎসা সেবা, রোগীদের ভরসার নাম আদ-দ্বীন হাসপাতাল