• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

একুশে পদক পাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল

   ৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:১১ পি.এম.

স্পোর্টস ডেস্ক
২০২২ সালের পর ২০২৪ সালেও দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয় করে বাংলাদেশ নারী ফুটবল দল। দারুণ এই অর্জনের জন্য বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘একুশে পদক’ পাচ্ছেন সাবিনা খাতুনরা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সংস্কৃতি মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে মনোনীতদের তালিকা প্রকাশ করেছে। ক্রীড়া বিভাগ থেকে বাংলাদেশ নারী ফুটবল দলকে মনোনীত করা হয়েছে। এবার পুরস্কার পাবেন এমন তালিকায় আছেন সাংবাদিকতা, সংগীত, চলচ্চিত্র, আলোকচিত্র, ভাষা ও সাহিত্য এবং গবেষণায় অবদান রাখা আরও ১৪ জন ব্যক্তি।

সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এক ফেসবুক পোস্টে বলেন, ‘কিছুক্ষণ আগে একুশে পদক ২০২৫ ঘোষণা করা হয়েছে। আমরা খুবই আনন্দিত এই বছর ‘বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল’কে একুশে পদকের জন্য বিবেচনা করা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দাম্পত্যে ‘তৃতীয় পক্ষ’, বিচ্ছেদের পথে ওয়াসিম-সানিয়া
দাম্পত্যে ‘তৃতীয় পক্ষ’, বিচ্ছেদের পথে ওয়াসিম-সানিয়া
বিশ্বকাপের স্কোয়াড ঘোষণায় সবার আগে বসনিয়া
বিশ্বকাপের স্কোয়াড ঘোষণায় সবার আগে বসনিয়া
বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করল আর্জেন্টিনা
বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করল আর্জেন্টিনা