• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সাঘাটার হত্যাকাণ্ড কাপুরুষোচিত ও মানবতাবিরোধী: জামায়াতে ইসলামী বিএনপি নেতা শামীম উল্লাহ চিশতীর মৃত্যুতে সড়কমন্ত্রীর শোক শিক্ষার্থীদের জন্য ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান শিবির নেতাকে হত্যার পর উত্তেজনা, অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগ মেসিকে ছাড়িয়ে ইতিহাস গড়লেন ইয়ামাল ব্যাটিং লাইনআপে ব্যর্থতা, অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, ঢাকাজুড়ে ১৮ হাজার পুলিশ মোতায়েন আ. লীগকে আর শান্তিতে থাকতে দেয়া হবে না: ছাত্রদল নেতা মালয়েশিয়ায় কারাবন্দি বাংলাদেশিদের ফেরানোর প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর বজ্রপাতে তিন জেলায় ৮ জনের মৃত্যু

সেতুমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক    ৬ মে ২০২৬, ০৮:১২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন  মন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বিশ্ব ব্যাংকের একটি প্রতিনিধি দল।

বুধবার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলনকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিশ্বব্যাংক প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, বিশ্বব্যাংক বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। তিনি পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রম আরো বেগবান করার আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে অবকাঠামো উন্নয়নে যৌথ উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় বিশ্ব ব্যাংকের বাংলাদেশ ও ভুটানের বিভাগীয় পরিচালক জিন পেসমে সড়ক, সেতু, নৌপরিবহন ও রেল খাতে সহযোগিতামূলক অংশীদারিত্ব আরো সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাতে চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয় এবং ভবিষ্যতে আরো বিস্তৃত সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।

সাক্ষাৎকালে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়াসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে খুলবে কি বন্ধ শ্রমবাজার
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে খুলবে কি বন্ধ শ্রমবাজার
বিএনপি এমপির সেই বক্তব্য ‘এক্সপাঞ্জ’ করলেন স্পিকার
বিএনপি এমপির সেই বক্তব্য ‘এক্সপাঞ্জ’ করলেন স্পিকার