• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পুকুর থেকে এক ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক    ৯ মে ২০২৬, ০১:১২ পি.এম.
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সাতক্ষীরার সদর উপজেলার একটি পুকুর থেকে এক ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৯ মে) সকালে ফিংড়ি ইউনিয়নে কাশেমপুর আবাসন প্রকল্পের পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়

নিহতের নাম জিন্নাত আলী ওরফে জিন্নাহ (৪২)। সে সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের সর্ব কাশিমপুর গ্রামের মোহর আলী সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ইউনিয়নের সর্ব কাশেমপুর আবাসন প্রকল্পের দাউদ মাস্টারের ঘেরের ভেতরের একটি পুকুরে এক ব্যক্তির দুই পা পানিতে ভাসতে দেখে স্থানীয়রা। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন।  খবর পেয়ে ব্রহ্মরাজপুর পুলিশ ক্যাম্পের এসআই মো. হাবিবুর রহমান ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করেন।

পুলিশ জানায়, নিহতের ডান চোখের ওপরে কপালে, ডান কানের পেছনে এবং মাথার পেছনের ডান পাশে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা রাতে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে গেছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপারেশন সুশান্ত ঘোষ জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
কুমিল্লায় গুলিবিদ্ধ শিক্ষার্থী, মাদক নিয়ে ক্ষোভ এমপির
ছবি: ভিওডি বাংলা
কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত বৃদ্ধ গ্রেপ্তার
ছবি: ভিওডি বাংলা
জমি নিয়ে বিরোধ, ‘আত্মহত্যা’ সাজাতে গাছে ঝুলিয়ে রাখা হয় লাশ