{# Both bootstrap.min.css (190KB) and style.css (129KB) async-loaded via preload + onload swap. Inline critical CSS above covers above-the-fold. #} {# Third-party scripts: GA / ShareThis / Cloudflare on idle. AdSense is special — show_ads_impl_fy2021.js was eating 2.1s CPU, so it loads ONLY when an ad slot is near the viewport. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শিক্ষামন্ত্রী

জিপিএ-৫ নির্ভরতা নয়, শিক্ষার্থীদের বিশ্বমানের করে গড়ে তুলতে হবে

নিজস্ব প্রতিবেদক    ৯ মে ২০২৬, ০৪:০২ পি.এম.
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত

শুধু জিপিএ-৫ অর্জনকে কেন্দ্র করে প্রচলিত শিক্ষাব্যবস্থায় সীমাবদ্ধ না থেকে নতুন প্রজন্মকে বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (৯ মে) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘চায়না-বাংলাদেশ এডুকেশন সহযোগিতা ফোরাম-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ঢাকায় চীনা দূতাবাসের উদ্যোগ এবং চীন-বাংলাদেশ শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় সমিতির ব্যবস্থাপনায় এই আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শিক্ষাব্যবস্থার রূপান্তরের ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের মূল লক্ষ্য প্রচলিত শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে রূপান্তর করা, যাতে শিক্ষার্থীরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে পারে।’

বর্তমান শিক্ষাব্যবস্থার সীমাবদ্ধতার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘আমাদের শিল্প এবং বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রয়োজনীয় সমন্বয় নেই। এই শূন্যতা দূর করতে হবে। আমাদের বিশাল জনশক্তিকে আমরা দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে চাই, যারা সরাসরি কর্মসংস্থানের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে।’

গুণগত শিক্ষার লক্ষ্য অর্জনে এখনো ঘাটতি রয়েছে উল্লেখ করে ড. মিলন বলেন, ‘আমরা গুণগত শিক্ষা নিশ্চিতে এখনও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি। তবে এটি অর্জনে যা যা প্রয়োজন, বর্তমান তারেক রহমানের সরকার সবই করবে। শিক্ষকদের উদ্দেশে আমার আহ্বান—শুধু বছর শেষে পরীক্ষা নেওয়া যাবে না। প্রতিদিনের শ্রেণিকক্ষে পাঠদান ও সঠিক মূল্যায়ন নিশ্চিত করতে হবে।’

চীনে উচ্চশিক্ষার সুযোগ-সুবিধা প্রসঙ্গে তিনি বলেন, ‘চীনের শিক্ষাব্যবস্থা উন্নত এবং খুব বেশি ব্যয়বহুল নয়। বর্তমানে প্রায় ১৬ হাজার বাংলাদেশি শিক্ষার্থী সেখানে সফলভাবে পড়াশোনা করছে।’

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ক্লাসে অনুপস্থিত থাকলে ১শ’ টাকা জরিমানা ভিকারুননিসার শিক্ষার্থীদের
ক্লাসে অনুপস্থিত থাকলে ১শ’ টাকা জরিমানা ভিকারুননিসার শিক্ষার্থীদের
সরকার জিডিপির ৫ ভাগ শিক্ষাখাতে ব্যয় করবে : শিক্ষামন্ত্রী
সরকার জিডিপির ৫ ভাগ শিক্ষাখাতে ব্যয় করবে : শিক্ষামন্ত্রী
এমপিওভুক্ত শিক্ষকদের বদলির নীতিমালা প্রকাশ
এমপিওভুক্ত শিক্ষকদের বদলির নীতিমালা প্রকাশ