• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রবী ঠাকুরের জন্মবার্ষিকীতে পাঠচক্র, কবিতা আবৃত্তি ও পুরস্কার বিতরণ

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি    ৯ মে ২০২৬, ০৪:২৩ পি.এম.
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এর ১৬৫তম সার্ধশতবর্ষ জন্মবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের রাজারহাটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পাঠচক্র, কবিতা আবৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ মে) ২৫ শে বৈশাখ ১৪৩৩ বাংলায় “তরুণের অভিযান” গ্রন্থাগারে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রন্থাগারের সভাপতি বিকাশ রায় তরুণ। অনুষ্ঠানে কবিগুরুর বিভিন্ন সৃষ্টিকর্ম থেকে কবিতা আবৃত্তি করা হয় এবং পাঠচক্রের মাধ্যমে তাঁর সাহিত্যকর্ম ও স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন তপদ্যুতি গোস্বামী, মো. মহসীন আলী, সনজিত রায়, ববিতা রানী বিশ্বাস, শ্রাবণী রায়, বাসুদেব রায় ও মো. হাবিব মিয়াসহ স্থানীয় সুধীজন।

এতে গ্রন্থাগারের পাঠকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ভিওডি বাংলা/প্রহলাদ মন্ডল সৈকত/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
কুমিল্লায় গুলিবিদ্ধ শিক্ষার্থী, মাদক নিয়ে ক্ষোভ এমপির
ছবি: ভিওডি বাংলা
কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত বৃদ্ধ গ্রেপ্তার
ছবি: ভিওডি বাংলা
জমি নিয়ে বিরোধ, ‘আত্মহত্যা’ সাজাতে গাছে ঝুলিয়ে রাখা হয় লাশ