• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রিমান্ডে থাকা আসামির থানাহাজতে আত্মহত্যার চেষ্টা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    ৯ মে ২০২৬, ০৯:২৫ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় থানাহাজতে রিমান্ডে থাকা এক আসামি আত্মহত্যার চেষ্টা করেছেন। শনিবার (৯ মে) বিকেলে এ ঘটনা ঘটে।

আত্মহত্যার চেষ্টা করা আসামির নাম আনোয়ার হোসেন ওরফে আনার (২২)। তিনি জেলার নাসিরনগর উপজেলার সোনাতলা এলাকার আবুল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, একটি ছিনতাই মামলায় রিমান্ডে থাকা আনারকে দুপুরে জেলখানা থেকে সদর মডেল থানায় আনা হয়। পরে তাকে থানার হাজতে রাখা হয়। একপর্যায়ে হাজতের ভেতরের টয়লেটে গেলে কিছুক্ষণ পর অন্য আসামিরা তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে দ্রুত তাকে উদ্ধার করা হয়।

গুরুতর আহত অবস্থায় আনারকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে তার হাত ও গলায় একাধিক সেলাই দেওয়া হয়েছে।

বিষয়টি নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ওবায়দুর রহমান বলেন, “দুপুরে এক ছিনতাই মামলার রিমান্ডের আসামিকে জেলখানা থেকে থানায় নিয়ে আসা হয়। থানায় এনে তাকে হাজতে রাখা হয়। হাজতের ভেতরের টয়লেটে যায় সেই আসামি, এর কিছুক্ষণ পর অন্যান্য আসামিরা রক্তাক্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে পুলিশকে জানায়। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।”

তিনি আরও বলেন, “ওই আসামি মাদকাসক্ত। তার শরীরের বিভিন্ন স্থানে কাটাছেঁড়ার দাগ রয়েছে। সে কী দিয়ে তার শরীরে আঘাত করেছে তা সিসি ক্যামেরা ফুটেজ দেখে বলা যাবে। তাকে চিকিৎসা শেষে পুনরায় জেলখানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। সুস্থ হলে আবারও তাকে রিমান্ডে নিয়ে আসা হবে।”

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত বৃদ্ধ গ্রেপ্তার
ছবি: ভিওডি বাংলা
জমি নিয়ে বিরোধ, ‘আত্মহত্যা’ সাজাতে গাছে ঝুলিয়ে রাখা হয় লাশ
গাঁজাসহ আটক আর্জেন্টিনা সমর্থক
১ কেজি গাঁজাসহ ডিবির ফাঁদে আর্জেন্টিনা সমর্থক