• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

তালতলীর বেড়িবাঁধে ভয়াবহ ফাটল, ঝুঁকিতে ১৫ গ্রাম

তালতলী (বরগুনা) প্রতিনিধি    ১০ মে ২০২৬, ০৮:৪৭ এ.এম.
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

বরগুনার তালতলী উপজেলার তেঁতুলবাড়িয়া সংলগ্ন পায়রা নদীর বেড়িবাঁধে ভয়াবহ ফাটল দেখা দিয়েছে। টানা বৃষ্টি নদীর জোয়ারের প্রবল চাপে বাঁধটির প্রায় ১০০ মিটার অংশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এতে নিশানবাড়িয়া ইউনিয়নের অন্তত ১৫টি গ্রামের মানুষ চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন।

সরেজমিনে দেখা গেছে, কয়েক দিনের অব্যাহত বৃষ্টি পায়রা নদীর তীব্র স্রোতে তেঁতুলবাড়িয়া এলাকার বেড়িবাঁধে বড় ধরনের ধস ফাটল সৃষ্টি হয়েছে। বাঁধের কিছু অংশ ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হতে শুরু করেছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত জরুরি সংস্কারকাজ শুরু না হলে যেকোনো সময় বাঁধটি ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়তে পারে।

বাঁধটি ভেঙে গেলে নিশানবাড়িয়া ইউনিয়নের তেঁতুলবাড়িয়া, বড় অঙ্কুজান, নলবুনিয়া, আগাপাড়াসহ অন্তত ১৫টি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে হাজারো মানুষের বসতঘর, ফসলি জমি মাছের ঘের ব্যাপক ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

এবিষয়ে স্থানীয় বাসিন্দা বাবুল হাওলাদার, সেলিম মাতুব্বর হাসিনা বেগম বলেন,প্রতি বছরই বাঁধ মেরামত হয়, কিন্তু স্থায়ী কোনো সমাধান হয় না। এবার যেভাবে ফাটল ধরেছে, আমরা এখন আতঙ্কে রাতে ঘুমাতে পারছি না যেকোনো সময় বাঁধ ভেঙে পানি ঢুকে পড়তে পারে। তাই দ্রুত টেকসই বাঁধ নির্মাণের দাবি জানাই।

এবিষয়ে তালতলী উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ইতোমধ্যে পানিউন্নয়ন বোর্ডের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অতিদ্রুত রিং বাঁধ নির্মাণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

ভিওডি বাংলা/জাহিদুল ইসলাম মেহেদী/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত বৃদ্ধ গ্রেপ্তার
ছবি: ভিওডি বাংলা
জমি নিয়ে বিরোধ, ‘আত্মহত্যা’ সাজাতে গাছে ঝুলিয়ে রাখা হয় লাশ
গাঁজাসহ আটক আর্জেন্টিনা সমর্থক
১ কেজি গাঁজাসহ ডিবির ফাঁদে আর্জেন্টিনা সমর্থক