{# Both bootstrap.min.css (190KB) and style.css (129KB) async-loaded via preload + onload swap. Inline critical CSS above covers above-the-fold. #} {# Third-party scripts: GA / ShareThis / Cloudflare on idle. AdSense is special — show_ads_impl_fy2021.js was eating 2.1s CPU, so it loads ONLY when an ad slot is near the viewport. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাঙ্গাবালীতে নলকূপ দিয়ে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি    ১০ মে ২০২৬, ০৮:৫৯ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় একটি নতুন বসানো গভীর নলকূপের পাইপ দিয়ে গ্যাস নির্গত হওয়ার ঘটনা ঘটেছে। নির্গত সেই গ্যাসে আগুন জ্বলছে এবং সেই আগুনে স্থানীয়রা চা বানিয়ে খেয়েছেন বলে জানা গেছে।

শনিবার (৯ মে) উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ কাজির হাওলা গ্রামে এ ঘটনা ঘটে।

‎স্থানীয়রা জানান, দক্ষিণ কাজির হাওলা গ্রামের হাওলাদার বাড়ির রিমান হাওলাদার, মিনহাজ হাওলাদার ও শাকিল হাওলাদার যৌথভাবে বাড়ির আঙিনায় একটি গভীর নলকূপ স্থাপনের কাজ শুরু করেন। প্রায় ৯৬০ ফুট গভীর পর্যন্ত বোরিং করে পাইপ স্থাপনের কাজ শুক্রবার শেষ হয়।

‎শনিবার দুপুরে পাইপের ভেতর থেকে হঠাৎ বুদবুদ শব্দ শুনতে পান বাড়ির লোকজন। কৌতূহলবশত পাইপের পাশে পেঁপে গাছের নাল পুঁতে আগুন ধরালে সেখানে আগুনের শিখা জ্বলে ওঠে। সন্ধ্যা সাতটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাইপ দিয়ে গ্যাস নির্গত হওয়া ও আগুন জ্বলা অব্যাহত ছিলো।

নলকূপ দিয়ে গ্যাস ওঠার খবর ছড়িয়ে পড়লে আশপাশের গ্রামের মানুষ ভিড় জমাতে শুরু করেন। প্রত্যক্ষদর্শী ইভান হাওলাদার ও তুর্না খাদিজা জানান, মূল পাইপের মুখ বর্তমানে বন্ধ থাকলেও ভেতরে অনবরত বুদবুদ শব্দ হচ্ছে।

ঘটনা দেখতে আসা জয়নাল চৌকিদার বলেন, এই বয়সে এমন অদ্ভুত ঘটনা দেখিনি। টিউবওয়েল বসানোর পর গ্যাস উঠছে দেখে বিস্ময় লাগছে। সেই আগুনে আমরা চা বানিয়েও খেয়েছি।

ধারণা করা হচ্ছে, ৯০০ থেকে ১০০০ ফুট গভীরে বোরিং করার সময় ভূগর্ভের জৈব পদার্থ পচে তৈরি হওয়া মিথেন গ্যাস অনেক সময় ওপরে উঠে আসে। এটি স্থায়ী গ্যাসক্ষেত্র কি না, তা নিশ্চিত করতে ভূ-তাত্ত্বিক পরীক্ষা প্রয়োজন। অনেক সময় ছোট ছোট গ্যাসের 'পকেট' থেকেও এমন নির্গমন হতে পারে।

এ ব্যাপারে রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) খায়রুল হাসান বলেন, বিষয়টি সম্পর্কে আমি জেনেছি। নলকূপ থেকে কেন গ্যাস নির্গত হচ্ছে, সে বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  

‎ভিওডি বাংলা/মো. কাওছার আহম্মেদ/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাংশায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
পাংশায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
তালতলীর বেড়িবাঁধে ভয়াবহ ফাটল, ঝুঁকিতে ১৫ গ্রাম
তালতলীর বেড়িবাঁধে ভয়াবহ ফাটল, ঝুঁকিতে ১৫ গ্রাম
গণভোটের রায় মানতেই হবে: সারোয়ার তুষার
গণভোটের রায় মানতেই হবে: সারোয়ার তুষার