• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ধর্ম ব্যবসায়ীরা মানুষের মাঝে ব্যবধান সৃষ্টি করে: গয়েশ্বর চন্দ্র রায়

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ১০ মে ২০২৬, ০৯:০৫ এ.এম.
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায় এমপি বলেছেন, ধর্ম ব্যবসায়ীরা মানুষের মধ্যে ব্যবধান সৃষ্টি করে তারা তাদের পেশাগত স্বার্থ হাসিল করে। যা আদিকাল থেকে চলে আসছে। বাংলাদেশের সংবিধানে এমন কিছু নাই যেটা যে কোন ধর্মের সাথে সাংঘর্ষিক। ধর্মীয় ভাবে মানুষ যেটা ধারন করে সংবিধানে এমন কিছু নাই যা তার ধর্ম পালনে বাধা সৃষ্টি করে। বংশ কোন মানুষের পরিচয় হয় না। মানুষ হতে গেলে জ্ঞান অর্জন করতে হয়।

শনিবার (৯ মে) দুপুরে স্থানীয় সাংসদ রবিউল আওয়াল লাভলুর বাস ভবনে আয়োজিত হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দর সাথে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মত বিনিময় সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, নাগরপুর-দেলদুয়ারের সাংসদ রবিউল আওয়াল লাভলু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, নাগরপুর কেন্দ্রীয় কালিবাড়ি কমিটির সভাপতি রমেন্দ্র নারায়ন শীল, সাধারন সম্পাদক রামেন্দ্র সুন্দর বোস, উপজেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক প্রভাস চক্রবর্তী প্রমুখ। 

মত বিনিময় সভায় গয়েশ্বর চন্দ্র রায় আরো বলেন, ভারতবর্ষে হিন্দু উগ্রবাদের যে ঢেউ উঠছে সে ঢেউ যেন আমাদের দেশে না লাগে। সে জন্য আমাদের কে সর্বদা সতর্ক থাকতে হবে। সাম্প্রদায়ীক সম্প্রীতি বজায় রাখতে হবে। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠণের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

ভিওডি বাংলা/মো. নজরুল ইসলাম খান/ জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত বৃদ্ধ গ্রেপ্তার
ছবি: ভিওডি বাংলা
জমি নিয়ে বিরোধ, ‘আত্মহত্যা’ সাজাতে গাছে ঝুলিয়ে রাখা হয় লাশ
গাঁজাসহ আটক আর্জেন্টিনা সমর্থক
১ কেজি গাঁজাসহ ডিবির ফাঁদে আর্জেন্টিনা সমর্থক