{# Both bootstrap.min.css (190KB) and style.css (129KB) async-loaded via preload + onload swap. Inline critical CSS above covers above-the-fold. #} {# Third-party scripts: GA / ShareThis / Cloudflare on idle. AdSense is special — show_ads_impl_fy2021.js was eating 2.1s CPU, so it loads ONLY when an ad slot is near the viewport. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গরু চুরির অভিযোগ

কালিয়াকৈরে ৩ জনকে পিটিয়ে হত্যা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি    ১০ মে ২০২৬, ০৯:৫১ এ.এম.
ছবি : সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে গরু চুরির অভিযোগকে কেন্দ্র করে ভয়াবহ গণপিটুনির ঘটনা ঘটেছে। এতে তিন ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় উত্তেজিত জনতা সন্দেহভাজনদের ব্যবহৃত একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়।

রোববার (১০ মে) ভোররাতে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।  নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের আগে একটি সংঘবদ্ধ দল পিকআপ ভ্যান নিয়ে ওই এলাকায় প্রবেশ করে। তারা আবু বক্কর সিদ্দিক নামের এক বাসিন্দার বাড়ির আশপাশে অবস্থান নেয়। বিষয়টি সন্দেহজনক মনে হলে বাড়ির মালিক চিৎকার দিয়ে আশপাশের লোকজনকে সতর্ক করেন।

এরপর এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হয়ে সন্দেহভাজনদের ধাওয়া করেন। একপর্যায়ে তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে তালা কাটার যন্ত্র, চাপাতি ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে দাবি স্থানীয়দের।

ক্ষুব্ধ জনতা আটক ব্যক্তিদের গণপিটুনি দেয়। একই সঙ্গে তাদের ব্যবহৃত পিকআপ ভ্যানটিতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে খবর পেয়ে কালিয়াকৈর থানা-পুলিশ ও ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন।

গুরুতর আহত অবস্থায় তিনজনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধর্ম ব্যবসায়ীরা মানুষের মাঝে ব্যবধান সৃষ্টি করে: গয়েশ্বর চন্দ্র রায়
ধর্ম ব্যবসায়ীরা মানুষের মাঝে ব্যবধান সৃষ্টি করে: গয়েশ্বর চন্দ্র রায়
রাঙ্গাবালীতে নলকূপ দিয়ে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন
রাঙ্গাবালীতে নলকূপ দিয়ে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন
পাংশায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
পাংশায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু