• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ফতুল্লায় সিগারেট জ্বালাতে গিয়ে একই পরিবারের দগ্ধ ৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি    ১০ মে ২০২৬, ১১:৫৬ এ.এম.
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে একই পরিবারের পাঁচ সদস্য দগ্ধ হয়েছেন। গুরুতর দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

রোববার (১০ মে) সকাল ৭টার দিকে গিরিধারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

দগ্ধরা হলেন-সবজি বিক্রেতা কালাম (৪৫), তার স্ত্রী সালমা (৪০), এবং তাদের তিন সন্তান মুন্না (১২), মুন্নি (১০) ও কথা (৭)। চিকিৎসকরা জানিয়েছেন, সবাই বর্তমানে সংকটাপন্ন অবস্থায় আছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ কার্যালয়ের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, ফতুল্লার গিরিধারা এলাকার একটি আটতলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, দীর্ঘ সময় ধরে ঘরে গ্যাস লিকেজ থাকায় বন্ধ কক্ষের ভেতরে গ্যাস জমে যায়। ওই সময় ভাড়াটিয়া কালাম লাইটার দিয়ে সিগারেট জ্বালানোর চেষ্টা করলে মুহূর্তেই বিস্ফোরণ ঘটে।

স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে কালামের শরীরের প্রায় ৯৫ শতাংশ, সালমার ৬০ শতাংশ, মুন্নার ৩০ শতাংশ, কথার ৫২ শতাংশ এবং মুন্নির ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সকলের শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত বৃদ্ধ গ্রেপ্তার
ছবি: ভিওডি বাংলা
জমি নিয়ে বিরোধ, ‘আত্মহত্যা’ সাজাতে গাছে ঝুলিয়ে রাখা হয় লাশ
গাঁজাসহ আটক আর্জেন্টিনা সমর্থক
১ কেজি গাঁজাসহ ডিবির ফাঁদে আর্জেন্টিনা সমর্থক