• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতার কারণে যানজটে নাকাল সৈয়দপুরবাসি

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি    ১০ মে ২০২৬, ০৩:৩৯ পি.এম.
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতার কারণে শহরে তীব্র যানজট নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে বলে পথচারীদের অভিযোগ, যার ফলে শহরবাসী, শিক্ষার্থী এবং পথচারীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। অবৈধ পার্কিং, ব্যস্ততম এই শহরে চলাচল করা কঠিন হয়ে পড়েছে। 

নীলফামারীর সৈয়দপুর শহরে যানজটের মূল  কারণ হয়ে দাঁড়িয়েছে ব্যাটারিচালিত অটো রিকশার আধিক্য ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি, শহরের মূল সড়কে চলাচল করায় যানজট তীব্রতর হচ্ছে।

অবৈধ পার্কিং ও স্ট্যান্ড,শহরের প্রধান প্রধান সড়ক, যেমন-পাঁচমাথা, মদিনা হোটেল মোড় হতে নাটোর দইঘর, মদিনা হোটেল হতে শহীদ ডা. জিকরুল সড়ক বিএনপি অফিস, এদিকে দুই নং ঘুমটিসহ গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যত্রতত্র রিক্স অটোরিকশা দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করানো হচ্ছে। রাস্তার দুই পাশের দখল- ফুটপাত এবং রাস্তার অংশবিশেষ দখল করে দোকানপাট বসানো ও পণ্য লোড-আনলোড করার ফলে রাস্তা সরু হয়ে যাচ্ছে। পরিকল্পনাহীন ট্রাফিক এবং অবৈধভাবে মোড় ঘোরার কারণে যানজট আরও বাড়ছে।

এই যানজটের ফলে শহরের সাধারণ মানুষ প্রতিদিনের কর্মঘণ্টা নষ্ট হওয়ার পাশাপাশি অসুস্থ রোগী নিয়ে চলাচলে চরম বিপাকে পড়ছেন। স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা সঠিক সময়ে প্রতিষ্ঠানে পৌঁছাতে পারছে না।

শহরের স্থানীয় বাসিন্দারা এবং সুশীল সমাজের দাবি দ্রুত যানজট নিরসনে পৌরসভা ও পুলিশ প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেছেন, যার মধ্যে রয়েছে-অবৈধ অটোরিকশার স্ট্যান্ড উচ্ছেদ।

ব্যাটারিচালিত রিকশার সুনির্দিষ্ট লাইসেন্সিং ও রুট নির্ধারণ। রাস্তার দুই ধারে দখলমুক্ত রাখা। 

এবিষয়ে কথা হয় সৈয়দপুর ট্রাফিক বিভাগের পুলিশ পরিদর্শক (টিআই) মাহফুজার আলমের সঙ্গে তিনি মুঠোফোন জানান, কিছু অসাধু ব্যবসায়ি ও ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি, ট্রাফিক পুলিশ বাড়ানো হলেও যানজটে কমানো সম্ভব হবেনা।

ভিওডি বাংলা/মো. মাইনুল হক/জা 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত বৃদ্ধ গ্রেপ্তার
ছবি: ভিওডি বাংলা
জমি নিয়ে বিরোধ, ‘আত্মহত্যা’ সাজাতে গাছে ঝুলিয়ে রাখা হয় লাশ
গাঁজাসহ আটক আর্জেন্টিনা সমর্থক
১ কেজি গাঁজাসহ ডিবির ফাঁদে আর্জেন্টিনা সমর্থক