• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ঈশ্বরদীতে ২শ’ পিস ইয়াবাসহ বাবা-ছেলে আটক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি    ১০ মে ২০২৬, ০৪:১৯ পি.এম.
আটক মাদক কারবারি বাবা ছেলে ভুট্টু ও শিমুল। ছবি-ভিওডি বাংলা
আটক মাদক কারবারি বাবা ছেলে ভুট্টু ও শিমুল। ছবি-ভিওডি বাংলা

পাবনার ঈশ্বরদীতে বিশেষ অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি বাবা-ছেলেকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শনিবার (৯ মে) রাত সোয়া আটটার দিকে ঈশ্বরদী পৌরসভার সাঁড়া গোপালপুর ফরাজীপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন-সাঁড়া গোপালপুর ফরাজীপাড়া মহল্লার বাসিন্দা মো. ভুট্টু (৪৫) ও তার ছেলে নূর ইসলাম শিমুল (২০)। 

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পাবনা ডিবির ওসি মো. রাশিদুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টিম ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে সাঁড়া গোপালপুর ফরাজীপাড়া এলাকায় একটি ফার্নিচারের দোকানের সামনে থেকে ভুট্টু ও তার ছেলে শিমুলকে আটক করা হয়।

পরে তল্লাশি চালিয়ে ভুট্টুর হেফাজত থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এছাড়া তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ টাকাও জব্দ করা হয়েছে।

পাবনা জেলা ডিবির ওসি মো. রাশিদুল ইসলাম জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে পাবনা জেলার বিভিন্ন স্থানে মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিলেন। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ভিওডি বাংলা/এম এস রহমান/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত বৃদ্ধ গ্রেপ্তার
ছবি: ভিওডি বাংলা
জমি নিয়ে বিরোধ, ‘আত্মহত্যা’ সাজাতে গাছে ঝুলিয়ে রাখা হয় লাশ
গাঁজাসহ আটক আর্জেন্টিনা সমর্থক
১ কেজি গাঁজাসহ ডিবির ফাঁদে আর্জেন্টিনা সমর্থক