{# Both bootstrap.min.css (190KB) and style.css (129KB) async-loaded via preload + onload swap. Inline critical CSS above covers above-the-fold. #} {# Third-party scripts: GA / ShareThis / Cloudflare on idle. AdSense is special — show_ads_impl_fy2021.js was eating 2.1s CPU, so it loads ONLY when an ad slot is near the viewport. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শান্তিগঞ্জে ৪২ কেজি গাঁজাসহ আটক ২

সুনামগঞ্জ প্রতিনিধি    ১০ মে ২০২৬, ০৪:২৯ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

শনিবার (৯ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ডাবর পয়েন্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জের একটি আভিযানিক দল জানতে পারে, কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে পাগলা বাজার সংলগ্ন ডাবর পয়েন্ট এলাকায় অবস্থান করছে। পরে র‍্যাবের দলটি ঘটনাস্থলে পৌঁছালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি একটি সিএনজি অটোরিকশা থেকে নেমে পালানোর চেষ্টা করে। এ সময় তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের দেখানো মতে সিএনজির ভেতরে থাকা একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে স্কচটেপ মোড়ানো অবস্থায় ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন ছাতক উপজেলার বাগারাই গ্রামের মো. জুমন আহম্মেদ (১৯) এবং বানায়াত গ্রামের মো. সুলতান হুসেন (২৯)।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে আটক দুইজন ও উদ্ধারকৃত আলামত শান্তিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/এম আর সজিব/জা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির কারখানায় অভিযান, কারাদণ্ড ২
ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির কারখানায় অভিযান, কারাদণ্ড ২
এমআর বিপিএল চলতি বছরের সিজন-২ এর জাঁকজমকপূর্ণ ফাইনাল
এমআর বিপিএল চলতি বছরের সিজন-২ এর জাঁকজমকপূর্ণ ফাইনাল
ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতার কারণে যানজটে নাকাল সৈয়দপুরবাসি
ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতার কারণে যানজটে নাকাল সৈয়দপুরবাসি