• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ডিএসসিসির সাপ্তাহিক উন্নয়ন পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক    ১০ মে ২০২৬, ০৭:৫০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, নাগরিক সেবার মানোন্নয়ন এবং বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের গতি ত্বরান্বিত করার লক্ষ্যে সাপ্তাহিক উন্নয়ন সংক্রান্ত রিভিউ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ মে) রাজধানীর নগর ভবনে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম, ডেঙ্গু প্রতিরোধ, সড়ক ও অবকাঠামো উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা এবং জনসেবামূলক বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে চলমান উন্নয়ন প্রকল্পগুলোর সার্বিক অগ্রগতি পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিভাগ ও কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন প্রশাসক।

সভায় প্রশাসক মো. আবদুস সালাম নগরবাসীকে উন্নত, কার্যকর ও সময়োপযোগী সেবা নিশ্চিত করতে সকল কর্মকর্তা-কর্মচারীকে আরও দায়িত্বশীলতা, আন্তরিকতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি চলমান উন্নয়ন কার্যক্রম দ্রুত ও সুষ্ঠুভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

এসময় ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/খতিব/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেইলি রোডে বসছে পাহাড়ি ফলের মেলা
বেইলি রোডে বসছে পাহাড়ি ফলের মেলা
পার্বত্য চট্টগ্রামে অভিন্ন কর নীতি প্রণয়নের দাবি নাগরিক পরিষদের
পার্বত্য চট্টগ্রামে অভিন্ন কর নীতি প্রণয়নের দাবি নাগরিক পরিষদের
ফেমিনিস্ট গ্রিন অ্যাকশন অ্যাওয়ার্ড পেল ৩ প্রতিষ্ঠান
ফেমিনিস্ট গ্রিন অ্যাকশন অ্যাওয়ার্ড পেল ৩ প্রতিষ্ঠান