• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মাদরাসা শিক্ষকদের জন্য সুখবর

ভিওডি বাংলা ডেস্ক    ১০ মে ২০২৬, ০৮:১৮ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

এমপিওভুক্ত বেসরকারি মাদরাসা শিক্ষকরা এরই মধ্যে এপ্রিল মাসের বেতন পেয়েছেন। চলতি সপ্তাহে না হলেও আগামী সপ্তাহের মধ্যেই তাদের ঈদ বোনাস দেওয়া হবে।

রোববার (১০ মে) মাদরাসা শিক্ষা অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

অধিদপ্তর জানায়, ঈদ বোনাসের নথিপত্র এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগে পাঠানো হয়েছে। এ সময় মাদরাসার শিক্ষকদের পাশাপাশি কর্মচারীদের নথিও পাঠানো হয়।

সাধারণত, শিক্ষা মন্ত্রণালয়ে নথি পাঠানোর পাঁচ কর্মদিবসের মধ্যে চেক অনুমোদন করে দেওয়া হয়। সেক্ষেত্রে মাদরাসার শিক্ষক-কর্মচারীরা আগামী সপ্তাহের মধ্যেই ঈদের বোনাস পেতে পারেন।

উল্লেখ্য, দেশের প্রায় ৮ হাজার ২২৯টি এমপিওভুক্ত মাদরাসায় প্রায় ১ লাখ ২০ হাজার শিক্ষক-কর্মচারী রয়েছেন।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
জাপানের সহযোগিতায় প্রাথমিক শিক্ষায় বড় সংস্কার আনা হবে: ববি হাজ্জাজ
ছবি: সংগৃহীত
শিক্ষার্থী নকল করলে প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
ছবি: সংগৃহীত
২০২৭ সালের এসএসসি হবে জানুয়ারিতে: শিক্ষামন্ত্রী