• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

যুবদল নেতার উপহার পেল ১৬ শিক্ষার্থী

ঝালকাঠি প্রতিনিধি    ১০ মে ২০২৬, ০৯:২৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

ঝালকাঠির রাজাপুর উপজেলার বারবাকপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ১৬ জন শিক্ষার্থীকে ইউনিফর্ম উপহার দিয়েছেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল হক সোহেল।

রোববার (১০ মে) সকালে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে জহিরুল হক সোহেলের পক্ষে শিক্ষার্থীদের জন্য উপহার সামগ্রী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার সিকদারের হাতে তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সায়েম আকন, শুক্তাগড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বরকতসহ বিদ্যালয়ের শিক্ষকরা।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, সুবিধাবঞ্চিত ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। উপহার পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেন।

স্থানীয়রা জানান, জহিরুল হক সোহেল দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। এর আগে তিনি নিজ উদ্যোগে শিক্ষার্থীদের ফরম পূরণের খরচ বহন, শিক্ষা উপকরণ বিতরণসহ নানা মানবিক কার্যক্রম পরিচালনা করেছেন।

শিক্ষা সহায়তায় এমন উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ জোগাবে বলে মনে করছেন শিক্ষক ও অভিভাবকরা।

ভিওডি বাংলা/মাহিন খান/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত বৃদ্ধ গ্রেপ্তার
ছবি: ভিওডি বাংলা
জমি নিয়ে বিরোধ, ‘আত্মহত্যা’ সাজাতে গাছে ঝুলিয়ে রাখা হয় লাশ
গাঁজাসহ আটক আর্জেন্টিনা সমর্থক
১ কেজি গাঁজাসহ ডিবির ফাঁদে আর্জেন্টিনা সমর্থক