• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বায়ুদূষণে শীর্ষে ইন্দোনেশিয়া, ঢাকার বাতাসে স্বস্তি ১৪ জেলায় ৬০ কি.মি বেগে ঝড়ের আশঙ্কা যুক্তরাষ্ট্রকে চাপে ফেলে তুরস্কের দারুণ প্রত্যাবর্তন, ১৬ মিনিটেই ১-১ ড্র করেই ব্রাজিলের বিপক্ষে জাপান, গ্রুপ চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস আজকের নামাজের সময়সূচি: ২৬ জুন ২০২৬ ঐতিহাসিক গ্রেট হলে আজ শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হরমুজে স্বাভাবিক হচ্ছে জাহাজ চলাচল, জ্বালানি বাজারে স্বস্তির আভাস দেশে ৮২ লাখ মাদকাসক্ত, ঢাকায় ঝুলছে ৮০ হাজার মামলা রাজধানীতে আশুরার প্রথম প্রহরে ‘ইয়া হোসাইন’ ধ্বনিতে শোকের মাতম বিশ্বকাপে ইংল্যান্ড ও পর্তুগালকে এগিয়ে রাখলেন মরিনিয়ো

কালিয়ায় ১৮০ পিস ইয়াবাসহ একজন আটক

নড়াইল প্রতিনিধি    ১১ মে ২০২৬, ০৮:০৩ পি.এম.
ছবি : ভিওডি বাংলা
ছবি : ভিওডি বাংলা

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী ইউনিয়নের শীতলবাটি এলাকা থেকে ১৮০ পিস ইয়াবাসহ সাগর গাজী নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

সোমবার (১১ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া থানার পিরোলী পুলিশ ক্যাম্পের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, পিরোলী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোঃ মোমরেজ আলীর নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালানো হয়। 

এসময় তার সঙ্গে ছিলেন এএসআই মোঃ আবুয়াল হোসেন, কনস্টেবল মোঃ আলী হোসেন, মোঃ শহিদুর রহমান ও মোঃ জোবাইদুল ইসলাম।

অভিযান চলাকালে শীতলবাটি গ্রামের ৯নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ সাগর গাজী (৪০)-কে তার নিজ বসতঘর থেকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার ঘর থেকে ১৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক সাগর গাজীর বিরুদ্ধে কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয়দের দাবি, এলাকায় মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান আরও জোরদার করা প্রয়োজন।

ভিওডি বাংলা/এসআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
কুমিল্লায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী
ডাসার উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
আদালতের রায়েও থামছে না প্রবাসী পরিবারকে হয়রানি
ছবি: সংগৃহীত
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে নিহত ঘাতক