• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

চট্টগ্রামের ৬ উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা

   ১৩ মে ২০২৬, ০৭:০৫ পি.এম.
ছবি : সংগৃহীত

​চট্টগ্রাম

নতুন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গৃহিত চট্টগ্রামের অগ্রাধিকারমূলক ৬টি উন্নয়ন প্রকল্পের কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলছে।
 এসব উন্নয়ন প্রকল্পের অবস্থা তুলে ধরতে বুধবার (১৩ মে) বিকালে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।  এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

চট্টগ্রাম জেলা তথ্য অফিসের আয়োজনে এই সভায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীর জন্য গাড়ি—এই প্রকল্পগুলোর বিস্তারিত অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।

​সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে পরিবারপ্রতি মাসিক ২,৫০০ টাকা সহায়তা এবং টিসিবির পণ্য সাশ্রয়ী মূল্যে সরবরাহ করা হচ্ছে।  

অন্যদিকে, কৃষকদের মর্যাদা ও আধুনিক সেবা নিশ্চিত করতে 'কৃষক কার্ড' বিতরণ শুরু হয়েছে, যার মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে ন্যায্যমূল্যে সার, উপকরণ ও ঋণের সুবিধা পাওয়া যাবে।  পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় চট্টগ্রাম জেলায় ইতিমধ্যে প্রায় ১৫ লাখ চারা রোপণ করা হয়েছে।  

এছাড়া কৃষি জমিতে সেচ সুবিধা বৃদ্ধিতে দেশব্যাপী ১,২০৪ কিমি খাল খননের লক্ষ্যমাত্রা নিয়ে কার্যক্রম চলছে, যার মধ্যে চট্টগ্রামের বিভিন্ন খালে খনন কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে।  

​ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ১০,০০০ টাকা পর্যন্ত সুদসহ কৃষি ঋণ মওকুফ করার ঐতিহাসিক সিদ্ধান্তের ফলে প্রায় ১২ লক্ষ কৃষক সরাসরি উপকৃত হবেন। পাশাপাশি নারীর নিরাপদ যাতায়াত ও ক্ষমতায়ন নিশ্চিত করতে বিআরটিসির অধীনে বিশেষ মহিলা বাস সার্ভিস এবং পরিবেশবান্ধব ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। 

সরকারের এই অগ্রাধিকারমূলক কার্যক্রমগুলো তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে জেলা ও উপজেলা তথ্য অফিসগুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে।  প্রশাসন ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় এই উন্নয়নমূলক রোডম্যাপ নির্ধারিত সময়ের মধ্যেই শতভাগ বাস্তবায়িত হবে বলে ব্রিফিংয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।

ভিওডি বাংলা/আরকেএইচ/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার