• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুলাই চার্টার বাস্তবায়নে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক থিম পার্ক বানাবে ইসরায়েল, নিজেদের ঘর ভাঙতে বাধ্য ফিলিস্তিনিরা বহু জীবনের বিনিময়ে স্বৈরাচার বিতাড়িত হয়েছে: প্রধানমন্ত্রী দেশপ্রেমিকদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী মেধাবীদের দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান আবদুস সালামের দেশে হামের উপসর্গে আরো ২ মৃত্যু, আক্রান্ত ১০৬৯ আন্তর্জাতিক মানের মেডিকেল বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা প্রতিমন্ত্রীর পাঁচ চীনা নাগরিক ফের রিমান্ডে, কারাগারে ৩ মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, জুনে দেশে ফেরার ইঙ্গিত ৪ বাংলাদেশি ভাইয়ের মৃত্যুর কারণ জানাল ওমান পুলিশ

দরিদ্র রোগীদের চিকিৎসা ব্যয় বহন করবে সরকার: অর্থমন্ত্রী

চট্টগ্রাম প্রতিনিধি    ১৬ মে ২০২৬, ০৭:৫৫ পি.এম.
দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু। ছবি: সংগৃহীত

সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দেশের দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (১৬ মে) চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, সরকারি হাসপাতালের সীমাবদ্ধতার কারণে দরিদ্র রোগীদের উন্নত চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালের সঙ্গে চুক্তিভিত্তিক ব্যবস্থা করা হবে। এই ব্যবস্থায় রোগীরা সেখানে চিকিৎসা নিলে ব্যয় সরকার বহন করবে।

তিনি বলেন, স্বাস্থ্যখাতে বাজেট উল্লেখযোগ্যভাবে বাড়ানো হবে এবং সেই অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করাও জরুরি।

প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার উল্লেখ করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দীর্ঘদিন মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত ছিল। বর্তমান সরকার ইউনিভার্সাল হেলথ কেয়ার, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা এবং প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা শক্তিশালী করতে কাজ করছে।

বর্তমান বিশ্ব প্রযুক্তিনির্ভর হয়ে উঠেছে উল্লেখ করে তিনি আরও বলেন, মেডিকেল শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের সুযোগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য আধুনিক শ্রেণিকক্ষ, মাল্টিমিডিয়া সুবিধা, ডিজিটাল লাইব্রেরি এবং খেলাধুলা ও বিনোদনের সুযোগ থাকা প্রয়োজন।

দেশে মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, মেডিকেল টেকনোলজিস্টের ঘাটতির কারণে কোটি কোটি টাকার আধুনিক চিকিৎসা সরঞ্জাম যথাযথভাবে ব্যবহার করা যাচ্ছে না।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নতুন ভবনের নকশা নিয়েও মন্তব্য করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, প্রস্তাবিত নকশায় ৭২টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা অপর্যাপ্ত। অন্তত ২০০ থেকে ২৫০টি গাড়ি পার্কিং সুবিধা থাকা প্রয়োজন বলে তিনি মত দেন।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কোরবানির পশু থেকে মানুষে ছড়াতে পারে প্রাণঘাতী রোগ
কোরবানির পশু থেকে মানুষে ছড়াতে পারে প্রাণঘাতী রোগ
বাকৃবিতে পর পর ২ আবাসিক হলে চুরি
বাকৃবিতে পর পর ২ আবাসিক হলে চুরি
পঞ্চগড়ে  যোগ ব্যায়াম দিবস উপলক্ষে ইয়োগা রানআপ কর্মসূচি অনুষ্ঠিত
পঞ্চগড়ে যোগ ব্যায়াম দিবস উপলক্ষে ইয়োগা রানআপ কর্মসূচি অনুষ্ঠিত