• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
হরমুজ প্রণালি আন্তর্জাতিক জলসীমা নয়: ইরান দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাণ গেল কৃষক দল সভাপতির, আহত বিএনপি নেতা নিখোঁজের ৫ ঘণ্টা পর পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলে অংশ নিয়ে গ্রেপ্তার ৫ সংসদে ইসলামী ব্যাংক ইস্যু, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ক্ষোভ ঝাড়লেন জামায়াত আমির হামলা চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি ছিনতাই, আহত দুই পুলিশ কর্মকর্তা ঢাকা দক্ষিণের দুই থানায় বিএনপির নতুন কমিটি ঘোষণা অবশেষে আয়াতুল্লাহ খামেনির জানাজার সময় জানাল ইরান তেজগাঁও বিভাগে বিশেষ অভিযান, গ্রেপ্তার ৩৫

কুড়িগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

কুড়িগ্রাম প্রতিনিধি    ১৬ মে ২০২৬, ০৭:৪৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার বিষ্ণুপুর গ্রামে ধান কাটতে গিয়ে বজ্রপাতে রিয়াজুল ইসলাম (৩৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় এক কিশোর ও এক গৃহবধূ আহত হন। শনিবার (১৬ মে) বেলা ১১টার দিকে কেদার ইউনিয়নের চর বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রিয়াজুল উপজেলার কেদার ইউনিয়নের চর বিষ্ণুপুর গ্রামের কেরামত আলীর ছেলে। নিহতের পরিবার জানায়, সকালে রিয়াজুল ইসলাম বাড়ির পাশে নিজ জমিতে ধান কাটতে যান। ১১টার দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত হতে থাকে। এ সময় বজ্রপাত ঘটলে মাঠেই বজ্রাঘাতে গুরুতর আহত হন রিয়াজুল। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে একই সময় মাঠে ছাগল আনতে গিয়ে বামনডাঙ্গা ইউনিয়নের আশরাফুল ইসলামের ছেলে কিশোর বায়েজিদ এবং একই এলাকার গৃহবধূ ইসমেতারা পাকের ঘরে থাকা অবস্থায় আহত হন। তাদের দুজনকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্পণ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কচুয়ায় জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে
কচুয়ায় জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে
মায়ের ভরণপোষণ না দেয়ায় কারাগারে ছেলে
মায়ের ভরণপোষণ না দেয়ায় কারাগারে ছেলে
পদ্মায় ভাসমান স্পিডবোটে গুলিবিদ্ধ মরদেহ
পদ্মায় ভাসমান স্পিডবোটে গুলিবিদ্ধ মরদেহ