• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ওমানে নিহত চার ভাইয়ের লাশ দেশে আসছে মঙ্গলবার

চট্টগ্রাম প্রতিনিধি    ১৭ মে ২০২৬, ০৬:৪৭ এ.এম.
ওমানে গাড়ির ভেতর নিহত চার ভাই। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে গাড়ির ভেতর থেকে উদ্ধার হওয়া রাঙ্গুনিয়ার চার প্রবাসী ভাইয়ের লাশ আগামী মঙ্গলবার দেশে আনা হতে পারে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আমির হোসেন সুমন।

স্থানীয় প্রবাসীদের বরাত দিয়ে তিনি জানান, এ ঘটনায় তদন্ত শুরু করেছে ওমান পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ি চালু থাকা অবস্থায় এক্সজস্ট পাইপ থেকে নির্গত কার্বন মনোক্সাইড গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন— রাশেদুল ইসলাম, শাহেদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শহিদুল ইসলাম। তারা সবাই রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বন্দারাজার পাড়া এলাকার বাসিন্দা এবং মরহুম জামাল উদ্দিনের ছেলে।

তাদের মধ্যে রাশেদুল ও শাহেদুল বিবাহিত ছিলেন। সিরাজুল ও শহিদুল ছিলেন অবিবাহিত। পরিবারের পাঁচ ভাইয়ের মধ্যে চারজনই ওমানে কর্মরত ছিলেন। আরেক ভাই এনাম দেশে আছেন।

স্থানীয়রা জানান, নিহতদের বৃদ্ধা মা গুরুতর অসুস্থ। চার সন্তানের মৃত্যুর খবর এখনও তাকে জানানো হয়নি।

গত শুক্রবার রাশেদুল ও শাহেদুলের একসঙ্গে দেশে ফেরার কথা ছিল। কিন্তু এখন পুরো পরিবার চার ভাইয়ের মরদেহের অপেক্ষায় শোকে স্তব্ধ হয়ে আছে।

এর আগে গত মঙ্গলবার ওমানের মুলাদ্দাহ এলাকায় পার্কিংয়ে থাকা একটি গাড়ির ভেতর থেকে চার ভাইয়ের মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ।

রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান বলেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আগামী মঙ্গলবার অথবা বুধবার তাদের মরদেহ দেশে আনা হতে পারে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওমানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ৪ ভাইয়ের মৃত্যু
ওমানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ৪ ভাইয়ের মৃত্যু
সৌদিতে এক সপ্তাহে ১১ হাজারের বেশি অভিবাসী গ্রেপ্তার
সৌদিতে এক সপ্তাহে ১১ হাজারের বেশি অভিবাসী গ্রেপ্তার
গ্রিসের কারাগারে বাংলাদেশি বন্দির মৃত্যু
গ্রিসের কারাগারে বাংলাদেশি বন্দির মৃত্যু