• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কারিনা কায়সারের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক    ১৭ মে ২০২৬, ১১:৪০ এ.এম.
ছবি : সংগৃহীত

কিংবদন্তি দাবাড়ু রানী হামিদের নাতনি এবং প্রখ্যাত ফুটবলার কায়সার হামিদের কন্যা, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কারিনা কায়সারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

রোববার (১৭ মে) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, কারিনা কায়সারের অকাল মৃত্যু আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। একটি সম্ভাবনাময় প্রাণের এভাবে ঝরে যাওয়া সত্যিই মর্মান্তিক।

এক শোকবার্তায় তথ্যমন্ত্রী মরহুমা কারিনা কায়সারের রুহের মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লোকসংস্কৃতি সংরক্ষণে জাসাসকে আরও সক্রিয় হওয়ার আহ্বান
লোকসংস্কৃতি সংরক্ষণে জাসাসকে আরও সক্রিয় হওয়ার আহ্বান
লন্ডনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সঙ্গে সুদানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
লন্ডনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সঙ্গে সুদানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
সিগন্যাল ভাঙলেই অটো মামলা, সড়কে ফিরছে শৃঙ্খলা
সিগন্যাল ভাঙলেই অটো মামলা, সড়কে ফিরছে শৃঙ্খলা