• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

লালবাগে গুলিতে আহত রাফির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক    ২০ মে ২০২৬, ০২:২১ পি.এম.
রাফি হোসেন । ছবি-ভিওডি বাংলা

রাজধানীর লালবাগ শহীদনগরে দুর্বৃত্তদের গুলিতে আহত রাফি হোসেন (২৬) মারা গেছেন।

বুধবার (২০ মে) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। 

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) রাত ৮টার দিকে শহীদনগর ৩ নম্বর গলির বেড়িবাঁধ এলাকায় রাফিকে গুলি করা হয়।  

ঘটনার দিন আহত রাফিকে হাসপাতালে নিয়ে আসা মো. সজিব জানান, ওই গলিতে এলাকারই কয়েকজন যুবক সজিবকে একা পেয়ে জিজ্ঞেস করে, শাহিন নামে একজনকে তিনি দেখেছেন কি না। দেখেননি জানাতেই তারা সজিবকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে৷ এক পর্যায়ে সজিব সেখান থেকে চলে গিয়ে রাফিকে তার বাসা থেকে ডেকে আনেন।

এরপর তারা দুজন ওই যুবকদের কাছে যাওয়া মাত্রই ইমন নামে একজন পিস্তল বের করে রাফিকে গুলি করে৷ ইমনের সাথে রেজাউল, মিন্টু, শাহবুদ্দিনসহ আরও ৮-৯ জন ছিল।  রাফির বাবার নাম মো. তাইজুদ্দিন। তাদের বাসা শহীদনগর ২ নম্বর গলিতে।

তার মা মোমেনা বেগম জানান, রাফি অনলাইনে টি শার্ট বিক্রি করত।  মেহেরজা নামে এক মাস বয়সী মেয়ে রয়েছে।

ভিওডি বাংলা/আরআর/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা দক্ষিণের ১১ টি হাটের মধ্যে ৯টির ইজারা সম্পন্ন
ঢাকা দক্ষিণের ১১ টি হাটের মধ্যে ৯টির ইজারা সম্পন্ন
নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসবিহীন যান চলাচল বন্ধের সুপারিশ
নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসবিহীন যান চলাচল বন্ধের সুপারিশ
মব দমনে কঠোর হবে ডিএমপি: কমিশনার
মব দমনে কঠোর হবে ডিএমপি: কমিশনার