ঢাকায় আমেরিকার রিকশা!

যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে রাজধানী ঢাকার রাস্তায় লাল, সাদা, নীল রঙে সাজানো ৫০টি বিশেষ রিকশা উদ্বোধন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন।
যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে বুধবার (২০ মে) রিকশাগুলো উদ্বোধন করা হয়।
অনুষ্ঠান শেষ হওয়ার পর মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে বিশেষ এ রিকশার কয়েকটি ছবিসহ পোস্ট করা হয়।
ফেসবুক পোস্টে মার্কিন রাষ্ট্রদূত লিখেছেন, যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন লাল, সাদা ও নীল রঙের ৫০টি বিশেষ রিকশা উদ্বোধন করেছেন। এই উদ্যোগের মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা উদ্যাপনের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অংশীদারীত্বের প্রতিফলন তুলে ধরা হয়েছে।
আয়োজকরা জানান, আগামী কয়েক সপ্তাহ রাজধানীর বিভিন্ন সড়কে দেখা মিলবে এসব বিশেষ রিকশার।
৪ জুলাই স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদ্যাপন করবে যুক্তরাষ্ট্র। ১৭৭৬ সালে স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত হওয়ার ২৫০ বছর পূর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্রজুড়ে বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে।
ভিওডি বাংলা/আরআর/আ







