টপ নিউজ
চলতি মাসে ৪৬০ মিলিয়ন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক
নিজস্ব প্রতিবেদক
২০ মে ২০২৬, ০৮:০৬ পি.এম.

ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
নিলামের মাধ্যমে চলতি মাসে ৪৬০ দশমিক ৫ মিলিয়ন বা ৪৬ কোটি ৫০ লাখ মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, বুধবার (২০ মে) ৪টি বাণিজ্যিক ব্যাংক থেকে ৭ কোটি মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। কাটঅফ মূল্য ছিল ১২২ টাকা ৭৫ পয়সা। এর আগে চলতি মাসে ৩৯ কোটি ৫০ লাখ ডলার কেনা হয়েছে।
এর আগেও চলতি ২০২৫-২৬ অর্থবছরে কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন পর্যন্ত মোট কেনা হয়েছে ৬১৩ কোটি ৮৫ লাখ বা ৬.১৩ বিলিয়ন ডলার।
ভিওডি বাংলা/আরআর/আ







