• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

১৬৮ কোটি টাকার ডাল কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক    ২০ মে ২০২৬, ০৯:২৬ পি.এম.
ছবি: সংগৃহীত

২০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট খরচ হবে প্রায় ১৬৮ কোটি ৪০ লাখ টাকা।

বুধবার (২০ মে) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল (৫০ কেজির বস্তায়) ক্রয়ের প্রস্তাবের অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

ঢাকার শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছ থেকে এই ডাল কেনা হবে। এই মসুর ডাল কিনতে মোট খরচ হবে ৮৪ কোটি ৭৭ লাখ টাকা। প্রতি কেজির দাম পড়বে ৮৪ টাকা ৭৭ পয়সা।
 
এছাড়া স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে আরও ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল (৫০ কেজির বস্তায়) ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এটিরও প্রস্তাব দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

এই মসুর ডাল কিনতে মোট খরচ হবে ৮৩ কোটি ৬৩ লাখ টাকা। এরমধ্যে প্রতি কেজি ৮৩ টাকা ৬৩ পয়সা দরে ৪১ কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকায় ৫ হাজার মেট্রিক টন ডাল কেনা হবে ঢাকার মেসার্স মদিনা ট্রেডিং করপোরেশন থেকে।

আর রাজশাহীর মেসার্স বিসমিল্লাহ ডাল মিল থেকে কেনা হবে বাকি ৫ হাজার মেট্রিক টন ডাল। এতে মোট খরচ হবে ৪১ কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকা। প্রতি কেজির দাম পড়বে ৮৩ টাকা ৬৩ পয়সা।

সভায় মসুর ডাল ছাড়াও রাইস ব্রাণ অয়েল ও পাম অলিন ক্রয়ের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

ভিওডি বাংলা/আরআর/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকর : অর্থমন্ত্রী
১ জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকর : অর্থমন্ত্রী
টানা পতনের পর হঠাৎ স্বর্ণের দামে ঊর্ধ্বগতি
টানা পতনের পর হঠাৎ স্বর্ণের দামে ঊর্ধ্বগতি
ঈদের আগে ব্যাংকে লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা
ঈদের আগে ব্যাংকে লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা