• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি    ২০ মে ২০২৬, ১০:৩১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

সারাদেশে চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের ওপর চলমান নৃশংস হামলার প্রতিবাদে এবং যুগোপযোগী স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (UHFPO) ফোরাম।

বুধবার (২০ মে) দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উভয় উপজেলার চিকিৎসক, নার্স ও বিভিন্ন পদের স্বাস্থ্যকর্মীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সোলায়মান হোসেন মেহেদী।

আয়োজকরা জানান, চিকিৎসকদের ওপর হামলা বন্ধ করতে কার্যকর আইন প্রণয়ন, হামলাকারীদের দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিতকরণ, সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, চিকিৎসকদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করাসহ বেশ কয়েকটি যৌক্তিক দাবিতে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানারে দাবি লিখে প্রতিবাদ জানান এবং সরকারের কাছে অবিলম্বে দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

ডা. মো. সোলায়মান হোসেন মেহেদী বলেন, “চিকিৎসকরা জনগণের সেবায় নিয়োজিত। কিন্তু তাদের ওপর হামলা চলতে থাকলে স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়বে। আমরা নিরাপদে রোগীদের সেবা দিতে চাই। সরকারের কাছে আমাদের দাবি, দ্রুত একটি সুরক্ষা আইন প্রণয়ন করা হোক।”

ভিওডি বাংলা/অলিউর রহমান মিরাজ/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছয় মাসের হিসাব নিয়ে সাংবাদিকদের মুখোমুখি ডিসি জাহিদ
ছয় মাসের হিসাব নিয়ে সাংবাদিকদের মুখোমুখি ডিসি জাহিদ
পাবনায় অপহরণকারী চক্রের ৮ সদস্য আটক, দুই শিক্ষার্থী উদ্ধার
পাবনায় অপহরণকারী চক্রের ৮ সদস্য আটক, দুই শিক্ষার্থী উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার