• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

শেরপুরে অটোরিকশা ও ট্রাক সংঘর্ষে দুই জন নিহত

শেরপুর প্রতিনিধি    ২১ মে ২০২৬, ০৭:২৬ এ.এম.
ছবি : সংগৃহীত

শেরপুর সদরে সিএনজিচালিত অটোরিকশয়া ও ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন। 

বুধবার (২০ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ভাতশালার হাওরা আমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

শেরপুর জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. উৎপল হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে দুই জনকে মৃত অবস্থায় আনা হয়েছে। নিহতদের মধ্যে একজন ছেলে ও একজন মেয়ে। 

হাসপাতাল ও স্থানীয়রা জানান, সদর উপজেলার হাওরা আমতলা এলাকায় বুধবার সন্ধ্যায় অটোরিকশা ও ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর গুরুতর আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। 

আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এ ছাড়া আরও দুই জন শেরপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শেরপুর সদর থানার ওসি সোহেল রানা বলেন, ডাম্প ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নেশার অর্থের জন্য ছেলের হাতে মা খুন, রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১
নেশার অর্থের জন্য ছেলের হাতে মা খুন, রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১
ছয় মাসের হিসাব নিয়ে সাংবাদিকদের মুখোমুখি ডিসি জাহিদ
ছয় মাসের হিসাব নিয়ে সাংবাদিকদের মুখোমুখি ডিসি জাহিদ
পাবনায় অপহরণকারী চক্রের ৮ সদস্য আটক, দুই শিক্ষার্থী উদ্ধার
পাবনায় অপহরণকারী চক্রের ৮ সদস্য আটক, দুই শিক্ষার্থী উদ্ধার