• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

‎গানে গানে ভেসে উঠলো শ্রীমঙ্গলের সৌন্দর্য

বিনোদন প্রতিবেদক    ২২ মে ২০২৬, ০১:২৮ এ.এম.
ছবি : সংগৃহীত

চায়ের জন্য বিখ্যাত শ্রীমঙ্গল—সেই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, চা-বাগানের শ্রমিকদের জীবন ও ঐতিহ্যকে কেন্দ্র করে নতুন গান নিয়ে হাজির হয়েছেন বাংলা গানের যুবরাজ । গানটিতে তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন লন্ডন প্রবাসী কণ্ঠশিল্পী রুবাইয়াত জাহান।

গত বৃহস্পতিবার (২১ মে) রাজধানীর একটি ক্লাবে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় দেশের অন্যতম অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশিত বিশেষ মিউজিক্যাল ভিজ্যুয়াল ‘রূপসী শ্রীমঙ্গল’-এর প্রকাশনা অনুষ্ঠান। শ্রীমঙ্গলের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যকে কেন্দ্র করে নির্মিত হয়েছে এই সংগীতনির্ভর ভিজ্যুয়াল।

‘দুটি পাতা একটি কুঁড়ির দেশ’খ্যাত শ্রীমঙ্গলের কাব্যিক সৌন্দর্যকে গানটির মাধ্যমে তুলে ধরেছেন লন্ডন প্রবাসী গীতিকবি কায়েস আজিজ। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীত পরিচালক রাজা কাশিফ। মিউজিক্যাল ভিজ্যুয়ালটি নির্মাণ করেছেন সৈকত রেজা। এতে অভিনয় করেছেন ফারহান খান রিও ও সিফাত নুসরাত। পাশাপাশি বিশেষ উপস্থিতিতে ছিলেন আসিফ আকবর ও রুবাইয়াত জাহান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী এবং মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী , ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ধ্রুব কুমার গুহসহ দেশের শোবিজ ও সাংস্কৃতিক অঙ্গনের আরও অনেকেই।

গানটি নিয়ে অনুভূতি প্রকাশ করে আসিফ আকবর বলেন, শ্রীমঙ্গলের ইতিহাস, ঐতিহ্য ও সৌন্দর্যকে তুলে ধরতেই এই উদ্যোগ। এটি শুধু গান নয়, বরং একটি পর্যটনভিত্তিক সাংস্কৃতিক উপস্থাপনা।

রুবাইয়াত জাহান বলেন, দেশের সৌন্দর্য আন্তর্জাতিকভাবে তুলে ধরার এমন।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হার্ট অ্যাটাকে অভিনেতা দিলু মজুমদারের মৃত্যু
হার্ট অ্যাটাকে অভিনেতা দিলু মজুমদারের মৃত্যু
অবশেষে ৭৬৫ কোটি টাকা সুদসহ ফেরত পাচ্ছেন শাকিরা
অবশেষে ৭৬৫ কোটি টাকা সুদসহ ফেরত পাচ্ছেন শাকিরা
ঈদে হল মাতাবে একঝাঁক নতুন সিনেমা
ঈদে হল মাতাবে একঝাঁক নতুন সিনেমা