• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সরকার একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে: জামায়াত আমির দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ঢাকা সহিংসতাকে উসকে দিচ্ছে অবৈধ মাদক পাচার: জাতিসংঘ মহাসচিব দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণের উদ্যোগে নতুন অগ্রগতি হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু, লাগবে না ট্রানজিট ফি গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডে সংসদ মহিমান্বিত হবে: স্পিকার বেইজিংয়ে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী দেশে ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ১৯ কোটির বেশি: অর্থমন্ত্রী বিশ্বকাপের মাঝেই টাইব্রেকারে আসছে বড় পরিবর্তন! ‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’

লাকসামে বিকল উদয়ন এক্সপ্রেস, ভোগান্তিতে ৫ শতাধিক যাত্রী

চট্টগ্রাম প্রতিনিধি    ২২ মে ২০২৬, ১০:০৩ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস কুমিল্লার লাকসাম রেলওয়ে স্টেশনে বৈদ্যুতিক ত্রুটির কারণে বিকল হয়ে পড়ায় ৫ শতাধিক যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন।

বৃহস্পতিবার (২১ মে) দিবাগত গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হন। 

রেলওয়ে সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশে যাত্রা শুরু করে উদয়ন এক্সপ্রেস। নির্ধারিত সময় অনুযায়ী ট্রেনটি রাত পৌনে ১২টার দিকে লাকসাম রেলওয়ে স্টেশনে পৌঁছায়। স্টেশনে পৌঁছানোর কিছুক্ষণ পর হঠাৎ ট্রেনটির বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে পুরো ট্রেন অন্ধকারে ডুবে গেলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।

দীর্ঘ সময় ট্রেনটি স্টেশনে আটকে থাকায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। গরম ও অস্বস্তিকর পরিবেশে অনেক যাত্রী ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মে অবস্থান নেন। বিশেষ করে শিশু ও বয়স্কদের নিয়ে বিপাকে পড়েন পরিবারের সদস্যরা।

কেউ হাতপাখা ব্যবহার করে গরম থেকে স্বস্তি পাওয়ার চেষ্টা করেন, আবার কেউ প্ল্যাটফর্মে বসে ট্রেন সচলের অপেক্ষা করতে থাকেন।

ট্রেনে থাকা যাত্রী বাপ্পী তঞ্চংগ্যা জানান, চট্টগ্রাম ছাড়ার পর থেকেই ট্রেনটিতে কিছুটা সমস্যা অনুভূত হচ্ছিল। লাকসামে পৌঁছানোর পর হঠাৎ বিদ্যুৎ চলে গেলে পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ে। দীর্ঘ সময় অপেক্ষার পরও ট্রেন ছাড়ার বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে লাকসাম রেলওয়ে পুলিশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। রাত পৌনে ২টার দিকে লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রেনটির ত্রুটি শনাক্তে প্রকৌশলীরা কাজ করছেন। দ্রুত ট্রেন সচলের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৯৯৯ নম্বরে নির্যাতিতা স্ত্রীর ফোনকলে স্বামী গ্রেপ্তার
৯৯৯ নম্বরে নির্যাতিতা স্ত্রীর ফোনকলে স্বামী গ্রেপ্তার
রক্তাক্ত বৃদ্ধকে ফেলে দেওয়ার সময় মাইক্রোচালক আটক
রক্তাক্ত বৃদ্ধকে ফেলে দেওয়ার সময় মাইক্রোচালক আটক
অবশেষে যমজ কন্যাসন্তানসহ স্ত্রীকে ঘরে নিলেন স্বামী
অবশেষে যমজ কন্যাসন্তানসহ স্ত্রীকে ঘরে নিলেন স্বামী