• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সরকার একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে: জামায়াত আমির দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ঢাকা সহিংসতাকে উসকে দিচ্ছে অবৈধ মাদক পাচার: জাতিসংঘ মহাসচিব দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণের উদ্যোগে নতুন অগ্রগতি হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু, লাগবে না ট্রানজিট ফি গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডে সংসদ মহিমান্বিত হবে: স্পিকার বেইজিংয়ে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী দেশে ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ১৯ কোটির বেশি: অর্থমন্ত্রী বিশ্বকাপের মাঝেই টাইব্রেকারে আসছে বড় পরিবর্তন! ‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’

সুনামগঞ্জে ৪৩ বোতল বিদেশি মদসহ যুবক আটক

সুনামগঞ্জ প্রতিনিধি    ২২ মে ২০২৬, ১১:০৫ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

সুনামগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪৩ বোতল বিদেশি মদসহ এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব-৯। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ সূত্রে জানা যায় যে, সুনামগঞ্জ সদর উপজেলার কুতুবপুর এলাকার আব্দুর জহুর ব্রিজের পশ্চিম পাশে কয়েকজন ব্যক্তি মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল দ্রুত সেখানে অভিযান চালায়।

বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ১১টার দিকে ওয়েজখালী বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়। পরে তার কাছে থাকা একটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৪৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদ সবুজ ও সাদা রঙের বোতলে ছিল বলে জানায় র‍্যাব।

আটক ব্যক্তির নাম মো. নূরজামাল (২৬)। তিনি বিশ্বম্ভরপুর উপজেলার মধ্য কাপনা গ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, সীমান্তবর্তী এলাকা থেকে এসব বিদেশি মদ সংগ্রহ করে তিনি বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন।

র‍্যাব আরও জানায়, জব্দকৃত মদ ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে, র‍্যাব-৯ জানায়, মাদক নির্মূলে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে। সীমান্ত ও অভ্যন্তরীণ এলাকায় মাদক চক্র দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

ভিওডি বাংলা/এম আর সজিব/জা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৯৯৯ নম্বরে নির্যাতিতা স্ত্রীর ফোনকলে স্বামী গ্রেপ্তার
৯৯৯ নম্বরে নির্যাতিতা স্ত্রীর ফোনকলে স্বামী গ্রেপ্তার
রক্তাক্ত বৃদ্ধকে ফেলে দেওয়ার সময় মাইক্রোচালক আটক
রক্তাক্ত বৃদ্ধকে ফেলে দেওয়ার সময় মাইক্রোচালক আটক
অবশেষে যমজ কন্যাসন্তানসহ স্ত্রীকে ঘরে নিলেন স্বামী
অবশেষে যমজ কন্যাসন্তানসহ স্ত্রীকে ঘরে নিলেন স্বামী