• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

তাপপ্রবাহের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক    ২২ মে ২০২৬, ০১:৩৬ পি.এম.
ছবি : সংগৃহীত

কয়েক দিনের তাপপ্রবাহ ও ভ্যাপসা গরমের পর রাজধানীর বিভিন্ন এলাকায় শুরু হওয়া বৃষ্টি নগরবাসীর মনে স্বস্তি ফিরিয়ে এনেছে। শুক্রবার (২২ মে) ছুটির দিনে দুপুর থেকে ঢাকার বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। এতে কিছুটা কমেছে তাপমাত্রা ও ভ্যাপসা গরমের অস্বস্তি।

শান্তিনগর, মতিঝিল, কাকরাইল, মালিবাগ, কলাবাগান, পান্থপথ ও গ্রীন রোডসহ বিভিন্ন এলাকা থেকে বৃষ্টির খবর পাওয়া গেছে। কোথাও হালকা, কোথাও গুঁড়ি গুঁড়ি আবার কোথাও মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ কারণে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়ছে।

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চকবাজারের হত্যা মামলায় গ্রেপ্তার ১
চকবাজারের হত্যা মামলায় গ্রেপ্তার ১
পদোন্নতি ও বদলীর নামে প্রতারণা, গ্রেপ্তার ২
পদোন্নতি ও বদলীর নামে প্রতারণা, গ্রেপ্তার ২
থার্ড টার্মিনালের গুরুত্বপূর্ণ খাত থাকবে বেবিচকের নিয়ন্ত্রণেই
জাপানের ৭৩ ও বাংলাদেশের ২৭ শতাংশ রাজস্ব থার্ড টার্মিনালের গুরুত্বপূর্ণ খাত থাকবে বেবিচকের নিয়ন্ত্রণেই