• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

‘জাস্টিস ফর রামিসা’ স্লোগানে মিরপুরে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক    ২২ মে ২০২৬, ০৬:৩০ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে রাজধানীর মিরপুর-১০ এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। শুক্রবার (২২ মে) দুপুর থেকে চলা এ কর্মসূচিতে একপাশের সড়কে যান চলাচল ব্যাহত হয়।

দুপুর ১২টার দিকে বিক্ষোভ শুরু করে সড়কে অবস্থান নেন বিক্ষুব্ধ জনতা। এ সময় যানবাহন ধীরগতিতে চলাচল করতে দেখা যায়। আন্দোলনকারীরা ‘জাস্টিস ফর রামিসা’, ‘ফাঁসি চাই’সহ বিভিন্ন স্লোগান দেন। তাদের কণ্ঠে ছিল ‘আমার বোন খুন হলো কেন?’, ‘ফাঁসি চাই’ এবং ‘অপরাধীর আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’।

বিক্ষোভকারীদের দাবি, ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা বলেন, ৭ দিনের মধ্যে নয়, ২৪ ঘণ্টার মধ্যেই আসামিদের ফাঁসি কার্যকর করতে হবে। বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার কারণেই দেশে এমন নৃশংস ঘটনা বারবার ঘটছে বলেও অভিযোগ করেন তারা।

সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, “স্থানীয় জনতা মিরপুর ১০ নম্বরে সড়কে অবস্থান নিয়েছে। শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে আসামিদের বিচারের দাবিতে দুপুর ১২টার দিক থেকে তারা সড়কের একপাশে অবস্থান নিয়ে আছেন। আমরা একটা সাইড দিয়ে এক লেনে গাড়িগুলো পাস করে দিচ্ছি। এখন যানবাহন চলাচল কিছুটা স্বাভাবিক আছে।”

ভিওডি বাংলা/এমএস  


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
২৪ ঘণ্টায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত অবিরাম বৃষ্টিতে স্থবির ঢাকা, জলজট-যানজটে চরম ভোগান্তি
টানা বৃষ্টিতে সড়ক ও অলিগলি পানিতে তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন অফিসগামী ও সাধারণ মানুষ। ছবি: সংগৃহীত
পানির নিচে ঢাকার অলিগলি, দুর্ভোগে নগরবাসী
ছবি: সংগৃহীত
কেরানীগঞ্জে প্রস্তাবিত বাস টার্মিনাল-গাবতলীতে পাইকারি কাঁচাবাজারের স্থান পরিদর্শন