• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত

সিলেট প্রতিনিধি    ২২ মে ২০২৬, ০৩:৫৮ পি.এম.
ছবি: সংগৃহীত

সিলেটে ছিনতাইকারীকে আটকানোর সময় ছুরিকাঘাতে নিহত হয়েছেন র‍্যাব-৯ এর কনস্টেবল ইমন আচার্য। শুক্রবার (২২ মে) দুপুরে নগরীর ক্বীন ব্রিজসংলগ্ন তোপখানা এলাকায় ঘটে এ মর্মান্তিক ঘটনা। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাঈনুল জাকির।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ক্বীন ব্রিজ ও তোপখানা এলাকায় পুলিশের একটি টহল দল এক ছিনতাইকারীকে ধাওয়া করে। এ সময় র‍্যাব সদস্য ইমন আচার্য সাহসিকতার সঙ্গে অভিযুক্তকে আটকানোর চেষ্টা করেন। ধস্তাধস্তির এক পর্যায়ে আসাদুল হক বাপ্পী নামে ওই ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় দ্রুত তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আনুমানিক দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরে অভিযুক্ত আসাদুল হক বাপ্পীকে আটক করেছে পুলিশ। তিনি নগরীর কাজিরবাজার এলাকার মোগলটুলার আবুল হোসেনের ছেলে বলে জানা গেছে। পুলিশের দাবি, বাপ্পী ছিনতাই ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার কাছ থেকে হামলায় ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-৯ জানায়, পুলিশের ধাওয়া চলাকালে ছিনতাইকারী পালানোর চেষ্টা করলে ইমন আচার্য তাকে আটকাতে এগিয়ে যান। এ সময় হামলার শিকার হয়ে তিনি নিহত হন। পুরো ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।

ওসি খান মোহাম্মদ মাঈনুল জাকির জানান, “শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ব্রিজের নিচে আসাদুল হক বাপ্পী নামের এক ছিনতাইকারী ও মাদকসেবী কয়েকজন সহযোগীসহ মাদক সেবন ও বিক্রিতে জড়িত ছিল বলে ধারণা করা হচ্ছে। এ সময় পুলিশের একটি টহল দল সেখানে পৌঁছালে তারা পালানোর চেষ্টা করে।”

তিনি আরও জানান, পুলিশের ধাওয়া দেখে এক র‍্যাব সদস্য অভিযুক্তকে আটকাতে গেলে বাপ্পী ছুরি দিয়ে তাকে আঘাত করে। পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পর পালানোর সময় বাপ্পী একটি শিশুকে জিম্মি করে ভয়ভীতি প্রদর্শন করে বলেও জানিয়েছে পুলিশ। পরে কৌশলী অভিযানে তাকে নিরস্ত্র করে আটক করা হয় এবং ঘটনাস্থল থেকে ছুরিটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, “কোতোয়ালি থানার পশ্চিম পাশে পুলিশের একটি দল এক ছিনতাইকারীকে ধরার জন্য ধাওয়া করছিল। এসময় ব্যক্তিগত কোনো কাজে সাদা পোশাকে র‌্যাব সদস্য ইমন আচার্য সেখানে ছিলেন। পুলিশকে ছিনতাইকারীর পেছনে দৌড়াতে দেখে তিনি তাকে ধরার চেষ্টা করেন। এসময় ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারী তার বুকের বা পাশে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আনুমানিক দেড়টার দিকে তিনি মারা যান। এ ঘটনার পরে পুলিশ ওই ছিনতাইকারীকে আটক করেছে।”

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার